Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জের চৌমুহনী মাদ্রাসায় এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার দেখা হয়েছে

কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, সবক প্রদান এবং এ-প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান যৌথভাবে সঞ্চালনা করেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আনওয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে এমপি রবিউল বাশার আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সবক প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আশাশুনি জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাদ্রাসার সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসাইন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, আবু রাসেল আসকারী, অভিভাবক মাওলানা নাজমুল আমান ও মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আছাদুল্লাহকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

কালিগঞ্জের চৌমুহনী মাদ্রাসায় এমপি রবিউল বাশারকে সংবর্ধনা

প্রকাশের সময় ১১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬