কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকাশের সময় ১১:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ মুখার্জী। শিক্ষক নিতাই কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য লিটন ঢালী, মেহেদী হাসান, রেহেনা খাতুন, সোমা খাতুন, খায়রুল ইসলাম, আক্তারুজ্জামান মনি ও কায়ুম হোসেন। বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী—তাবাসসুম মাহামুদ, কৌসিক মণ্ডল ও মাহিয়া সানজানা (ট্যালেন্টপুল) এবং প্রীতম মণ্ডল ও জারিফাহ জাহিন (সাধারণ)—এর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।


















