Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ডিআর এন্ট্রির সময় বাড়ল

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৩:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার দেখা হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি, যাচাই ও অনুমোদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত IPEMIS-এ জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন। এ সময় পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড করে তথ্য ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে হবে। একই সময়ের মধ্যে ড্রাফটের প্রিন্ট নিয়ে তথ্যের সঠিকতা যাচাই করতে হবে।

১ অক্টোবরের মধ্যে সংশোধিত তথ্য সাবমিট করে সংশ্লিষ্ট সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এইউপিইও/এটিপিইও) এর আইডিতে পাঠাতে হবে। একই সঙ্গে সংশোধিত ডিআরের প্রিন্ট নিতে হবে।

বিদ্যালয় থেকে ডিআরের হার্ড কপি ও পরীক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে এইউপিইও/এটিপিইওর কাছে পাঠাতে হবে। তাঁরা জন্মনিবন্ধন সনদের সঙ্গে তথ্য মিলিয়ে প্রয়োজনীয় যাচাই করবেন। ভুল থাকলে সংশোধনের জন্য তা বিদ্যালয়ে ফেরত পাঠানো হবে।

এরপর ইউপিইও/টিপিইও ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীদের তথ্য যাচাই ও অনুমোদন করবেন। পরে ডিপিইও ৬ ও ৭ অক্টোবর পরীক্ষার্থীদের তথ্যের চূড়ান্ত যাচাই করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই ও অনুমোদনের নির্দেশিকা IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে সে অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ডিআর এন্ট্রির সময় বাড়ল

প্রকাশের সময় ০৩:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬