Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফেসবুক পোস্ট: চাঁদপুরে

শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মতলব দক্ষিণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষক ও এক অফিস সহকারীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যালয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুয়েল তালুকদারের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এসব পোস্ট শেয়ার করে মন্তব্য করার অভিযোগ ওঠে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে। পরে পোস্টগুলোর তথ্য-প্রমাণসহ উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

ফেসবুক পোস্ট: চাঁদপুরে

শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

প্রকাশের সময় ১০:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬