Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের আসর

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬ বার দেখা হয়েছে

মিলন বিশ্বাস : রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে অনুষ্ঠিত হলো কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জির একক সংগীত সন্ধ্যা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘আলোর ইশকুল—চৈতন্যের আলোকযাত্রা’র বিশেষ আয়োজনে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

চৈতালী মুখার্জির কণ্ঠে পরিবেশিত হয় বাংলা গানের বেশ কিছু জনপ্রিয় ও কালজয়ী গান। এর মধ্যে ছিল ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’, ‘এ শুধু গানের দিন’, ‘এ লগন গান শোনাবার’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’, ‘মরমী গো, আজি মনের কথাটি বলোনা’, ‘অলিরও কথা শুনে বকুল হাসে’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘তারা ঝিলমিল স্বপ্ন মিছিল’, ‘নিশি রাত বাঁকা চাঁদ’, ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’ এবং ‘নদীর যেমন ঝরনা আছে, আমার আছে তুমি’সহ আরও কয়েকটি গান।

প্রেম, বিরহ ও স্মৃতিমেদুরতার আবহে সাজানো পরিবেশনা উপভোগ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা। প্রতিটি পরিবেশনা শেষে করতালির মাধ্যমে শিল্পীকে অভিবাদন জানান উপস্থিত শ্রোতারা।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব, লেখক ও গবেষক ড. মোহাম্মদ আলী খান চৈতালী মুখার্জিকে তাঁর সংকলন ও সম্পাদনায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি ও Song Offerings’ এবং তাঁর নিজের লেখা ‘৫০১ টাকা ও অন্যান্য গল্প’ বই দুটি উপহার দেন।

অনুষ্ঠান শেষে চৈতালী মুখার্জি বলেন, “এটি আমার সংগীত জীবনের একটি বড় অর্জন। বিশ্বসাহিত্য কেন্দ্রের মতো একটি জায়গায় একক সংগীত অনুষ্ঠান করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এমন একটি আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সংগীতের এ আয়োজন বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও অতিথিদের মধ্যে ভিন্নমাত্রার আবহ তৈরি করে। তিন ঘণ্টার পরিবেশনা শেষে অনুষ্ঠান শেষ হলেও শ্রোতাদের মনে থেকে যায় গানের রেশ।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের আসর

প্রকাশের সময় ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬