Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় শিক্ষা পদকে দেশসেরা নিধু

দেশাত্মবোধক সংগীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় সাতক্ষীরার ক্ষুদে শিল্পী

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৭:১৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার দেখা হয়েছে

জাতীয় শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় ‘দেশাত্মবোধক সংগীত’ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ক্ষুদে শিক্ষার্থী নিষ্ঠা মন্ডল নিধু। তার এই সাফল্যে জাতীয় পর্যায়ে নতুন করে প্রশংসিত হয়েছে সাতক্ষীরা। নিষ্ঠা মন্ডল নিধু শ্যামনগর উপজেলার উত্তর ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বয়সে ছোট হলেও প্রতিভা ও সাফল্যে ইতোমধ্যে সে অর্জন করেছে অনন্য উচ্চতা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জেলার এই কৃতী শিক্ষার্থীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন নিধুর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিধুর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা বিভাগেরও দায়িত্ব রয়েছে।

উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের সাতক্ষীরা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, শিশু শিক্ষার্থীরাও জেলার সীমানা পেরিয়ে জাতীয় পর্যায়ে সাতক্ষীরাকে আলোকিত করে চলেছে।”

এ সময় তিনি জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় সাতক্ষীরা শহরের সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাধিক ইভেন্টে সাফল্যের বিষয়টিও তুলে ধরেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন আরও বলেন, শিশুদের এমন সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে।

নিষ্ঠা মন্ডল নিধুর এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ পরিচর্যা ও সহযোগিতা পেলে নিধু ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

জাতীয় শিক্ষা পদকে দেশসেরা নিধু

দেশাত্মবোধক সংগীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় সাতক্ষীরার ক্ষুদে শিল্পী

প্রকাশের সময় ০৭:১৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬