Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে টানা ৯ দিনের ছুটি পাচ্ছে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। দুর্গাপূজার পাঁচ দিনের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর আবারও শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে।

সব মিলিয়ে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি

প্রকাশের সময় ০৫:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬