Dhaka সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খবর

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২২ বার দেখা হয়েছে
  • মোহাম্মদ শামীম মিয়া

প্রতিদিনই নানান রকম খবর আসে,
দূর দিগন্তের হাওয়ার ভেলায় ভাসে।
খবর আসে কাগজের পাতা ভরে,
কথার নাচন থাকে যে থরে থরে।

খবর আসে জীবন নামের খামে,
আঁধার ঘোরে হঠাৎ ঠিকই থামে।
ভাসছে কেহ সাগর অথৈ বন্যায়,
হচ্ছে কোথা জুলুম শত অন্যায়।

যুদ্ধ মাঠের খবর আসে দৈনিক,
অকাতরে মরছে হাজার সৈনিক।
অনাহারে অসহায়ের কাটছে রাত,
লুটেপুটে করছে কেহ বাজিমাত।

সড়ক পথে দূর্ঘটনায় ঝরছে প্রাণ,
শুঁকছে কেহ অবৈধ টাকার ঘ্রাণ।
দুর্নীতি-ভেজাল করে আজকাল,
হচ্ছে কেহ পোয়াবারো লালে লাল।

বাড়ছে কারো শক্তি সাহস ঈমানী,
করছে কেহ চল-চাতুরী বেঈমানী।
হাতের মুঠোয় পুরো পৃথিবী এখন,
খবর আসে নিমিষে যখন তখন।

📰 খবর
✍️ মোহাম্মদ শামীম মিয়া

প্রতিদিনের খবর শুধু কাগজের পাতায় নয়—ছড়িয়ে থাকে মানুষের জীবন, সমাজ ও পৃথিবীর প্রতিটি প্রান্তে। যুদ্ধ, দুর্নীতি, অন্যায়, দুর্ঘটনা, অনাহার কিংবা মানবতার জয়—সবকিছুরই সাক্ষী এই ‘খবর’।

“হাতের মুঠোয় পুরো পৃথিবী এখন,
খবর আসে নিমিষে যখন তখন।”

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

খবর

প্রকাশের সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • মোহাম্মদ শামীম মিয়া

প্রতিদিনই নানান রকম খবর আসে,
দূর দিগন্তের হাওয়ার ভেলায় ভাসে।
খবর আসে কাগজের পাতা ভরে,
কথার নাচন থাকে যে থরে থরে।

খবর আসে জীবন নামের খামে,
আঁধার ঘোরে হঠাৎ ঠিকই থামে।
ভাসছে কেহ সাগর অথৈ বন্যায়,
হচ্ছে কোথা জুলুম শত অন্যায়।

যুদ্ধ মাঠের খবর আসে দৈনিক,
অকাতরে মরছে হাজার সৈনিক।
অনাহারে অসহায়ের কাটছে রাত,
লুটেপুটে করছে কেহ বাজিমাত।

সড়ক পথে দূর্ঘটনায় ঝরছে প্রাণ,
শুঁকছে কেহ অবৈধ টাকার ঘ্রাণ।
দুর্নীতি-ভেজাল করে আজকাল,
হচ্ছে কেহ পোয়াবারো লালে লাল।

বাড়ছে কারো শক্তি সাহস ঈমানী,
করছে কেহ চল-চাতুরী বেঈমানী।
হাতের মুঠোয় পুরো পৃথিবী এখন,
খবর আসে নিমিষে যখন তখন।

📰 খবর
✍️ মোহাম্মদ শামীম মিয়া

প্রতিদিনের খবর শুধু কাগজের পাতায় নয়—ছড়িয়ে থাকে মানুষের জীবন, সমাজ ও পৃথিবীর প্রতিটি প্রান্তে। যুদ্ধ, দুর্নীতি, অন্যায়, দুর্ঘটনা, অনাহার কিংবা মানবতার জয়—সবকিছুরই সাক্ষী এই ‘খবর’।

“হাতের মুঠোয় পুরো পৃথিবী এখন,
খবর আসে নিমিষে যখন তখন।”