শিরোনাম
অটোগ্যাসের দাম বাড়ল, ১২ কেজি এলপিজি ১,৮৩৭ টাকা
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৭:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১২ বার দেখা হয়েছে
দেশের বাজারে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১০ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা। এদিকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।





















