Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ ছেলে

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব। গত রোববার রাতে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে নিশ্চিত হওয়া গেছে, তিনি জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে দুই একদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী। তিনি বলেন, “ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সবসময় কথা হচ্ছে।” বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে রুবেল খন্দকার। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি একে ‘নোংরা গুজব’ বলে উল্লেখ করেন। রুবেল লিখেছেন, “কিছু অসাধু ও সস্তা ভিউলোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।” তিনি আরও জানান, তার বাবা আগের চেয়ে সুস্থ আছেন। একইসঙ্গে এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানান তিনি। নব্বই দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
১১৮ পড়া হয়েছে