সর্ষে ফুল
সর্ষে ফুল, সর্ষে ফুল হলুদ বরণ দোদুল দুল
নীলাকাশটা ভেবে ব্যাকুল আমার রঙের এত ভুল?
কালো মেঘের কালি এঁকে নীলাকাশটা দেয় ঢেকে
কালো ধলো মেঘটি দেখে পালায় সবাই এঁকেবেঁকে।
মৌমাছি যায় মধু খায় , হলদে ফুলে হুল ফোটায়
সর্ষে ফুলের ঐ দেশে গিয়ে পাখিরাও গান গায়।
আকাশ টা মরছে লাজে দেখতে তার বড্ড বাজে
দুটি ফুল আনো পাখি; দুই পালকের ভাঁজে ভাঁজে?
আকাশ তুমি ভেবো না আর, দুটো ফুল আনতে যাই
গরীব চাষির মনটা ভালো- কষ্ট করে পরকে বিলাই!
সর্ষ ক্ষেতকে বলল পাখি, হলদে ছবিটা কে আঁকি?
গরীব চাষি ছুটে এসেই; বিনম্রচিত্তে মাথা ঝাঁকি!
বলল চাষি, ঠিক আছে; যথেচ্ছা ফুল নিয়ে যাও
আকাশ দেয় রোদবৃষ্টি – আমাদের দেয় আলোটাও!
আকাশের সুদৃষ্টিতে বাঁচে, বিস্তৃর্ণ পৃথিবীর অঞ্চল
ফুলে ফলে ভরে ওঠে, মানুষের বাড়ে কোলাহল।

























