Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে আইজিএ কৃষি মেলা

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা: সাতক্ষীরায় তিনটি ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে আয়বর্ধনমূলক কার্যক্রম (আইজিএ) কৃষি মেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়ন-এর কোমরপুর ফুটবল মাঠে এ মেলার আয়োজন করা হয়।

সুশীলন-এর বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরপ্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার কারিগরি সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউপি সদস্য শরিফুল ইসলাম ও মো. আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. ফয়জুল্লাহ, প্রকল্প কর্মকর্তা দেব রঞ্জন বিশ্বাস, সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ এবং প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান।

মেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন, ফিংড়ি ইউনিয়ন ও ধুলিহর ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন। কৃষকদের নিজস্ব জমিতে জলবদ্ধতা নিরসনে বসতভিটার উচ্চতা বৃদ্ধি, জৈব সার ব্যবহার এবং কেমিক্যালমুক্ত পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, শাকসবজি, হাঁস-মুরগি, মাছ, মাংস ও ছাগলসহ নানা ধরনের পণ্য মেলার স্টলে প্রদর্শিত হয়।

Action Contre la Faim (ACF)-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে জলবায়ু সহিষ্ণু কৃষি, মৎস্য ও গবাদিপশু পালনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রায় পাঁচ শতাধিক কৃষককে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করে সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

মেলা চলাকালীন সময়ে সুশীলন ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ মেলাকে ঘিরে এলাকার কৃষক-কৃষাণী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সুশীলনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তিনটি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৩১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১২১ পড়া হয়েছে