Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মন্ত্রিসভায় থাকছেন তিন নারী এমপি

জাতীয় ডেস্ক

তিন নারী

বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় তিন নারী সংসদ সদস্য স্থান পাচ্ছেন। তারা হলেন—আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুলশামা ওবায়েদ। এর মধ্যে আফরোজা খানম রিতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন। অন্যদিকে ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন রিতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নু-এর উত্তরসূরি। মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে বিজয়ী হয়ে ফারজানা শারমিন পুতুল প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েন। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে তিনিই একমাত্র বিজয়ী নারী প্রার্থী। তিনি বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। দীর্ঘ ১৮ বছর পর নাটোর-১ আসনটি পুনরুদ্ধার করে বিএনপি।

অন্যদিকে ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর উত্তরসূরি। তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজ অবস্থান সুসংহত করেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় এই তিন নারী সদস্যের অন্তর্ভুক্তি দলটিতে নারী নেতৃত্বের অংশগ্রহণকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১৩০ পড়া হয়েছে