Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট

রুমিন ফারহানা

জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিনিধিত্ব না থাকায় দেশের প্রায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সংসদে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, “এবার দেশের ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না। বিষয়টি মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।”

তিনি আরও বলেন, আগে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছিল না, আর এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। ফলে সংসদে সব শ্রেণি-পেশা ও মতের মানুষের পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না।

উল্লেখ্য, মঙ্গলবার রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১৩১ পড়া হয়েছে