Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক চৌকস ও গণ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক তুহিন হোসেন

তুহিন হোসেন

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক চৌকস পত্রিকা ও গণ টেলিভিশন লিমিটেড-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন জেলা সাংবাদিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন।

সম্প্রতি দৈনিক চৌকসের সম্পাদক এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গণ টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রও তাঁকে প্রদান করা হয়। গণ টেলিভিশন লিমিটেডের লাইসেন্স নম্বর সি-১৯৩৭৬৫। নিয়োগপত্র অনুযায়ী, ২৩ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুহিন হোসেন বলেন, “গণ টিভি ও দৈনিক চৌকসের মতো একটি গণমাধ্যমে আমাকে নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, তুহিন হোসেন এর আগে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয় দৈনিক আমাদের দেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং জেলা সাংবাদিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি World Human Rights Organization (WHRO)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৫:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১৩৯ পড়া হয়েছে