Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিনটি সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র তিন বছরের ব্যবধানে তিনি তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়ালেন। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ালেন তিনি। এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারেরও শপথ পাঠ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সাধারণত একজন রাষ্ট্রপতি তার মেয়াদে এক বা দুবার মন্ত্রিসভার শপথ পড়ান, কিন্তু তিন বছরে তিনটি আলাদা সরকারের শপথ পড়ানোর মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিকে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী (তিনজন টেকনোক্র্যাট) ও ২৪ জন প্রতিমন্ত্রী। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছে অনেক, যারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন। মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৬ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৮৭ পড়া হয়েছে