Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা

সুরাইয়া খাতুন

অমর একুশে ফেব্রুয়ারি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশনা জারি করেছে। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন আবু তাহের মোঃ মাসুদ রানা। সভার শুরুতেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২১ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্কুল ও প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচি গ্রহণ করে দিবসটি উদযাপন করবে। এ উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা পাঠ, নান্দনিক হাতের লেখা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া ঢাকা পিটিআই-তে আলোচনা সভা এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, সাতক্ষীরা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ এর কর্মসূচি সমূহ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১৪১ পড়া হয়েছে