Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

আব্দুর রহমান

কলারোয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনীতে ক্ষুদে খেলোয়াড়দের সনদ বিতরণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীন ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার রবিউল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রশিক্ষণপ্রাপ্ত কোচ ও কলারোয়া ফুটবল একাডেমির পরিচালক সাইদ আলী গাজী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোচ মাসুদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা।

মাসব্যাপী এ প্রশিক্ষণে ৪০ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১২২ পড়া হয়েছে