Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বিশ্ব এআই সম্মেলন শুরু

আব্দুর রহমান

বিশ্বের প্রযুক্তি মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক এআই সম্মেলনের আয়োজন করেছে ভারত। রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিচ্ছেন গুগল, মাইক্রোসফটওপেনএআই-এর মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা।

সোমবার শুরু হওয়া এ সম্মেলনকে ভারতীয় কর্মকর্তারা এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, যেখানে উন্নয়নশীল দেশগুলোর এআই নীতিনির্ধারণে মতামত আরও জোরালোভাবে তুলে ধরা যাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, উন্নয়নশীল কোনো দেশে প্রথমবারের মতো এ ধরনের বড় বৈশ্বিক এআই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা এ সম্মেলনের প্রেক্ষাপটে ভারত ইতোমধ্যে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর অন্যতম কেন্দ্র হিসেবে উঠে এসেছে। ২০৩০ সালের মধ্যে ভারতে এআই ও ক্লাউড অবকাঠামো খাতে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এ সম্মেলনের মূল লক্ষ্য সবার কল্যাণ ও সুখ নিশ্চিত করা। মানুষের প্রয়োজনে এআই ব্যবহার করে মানবকেন্দ্রিক উন্নয়নের পথে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন এ আয়োজন।”

সম্মেলনের মূল বক্তাদের তালিকায় রয়েছেন সুন্দর পিচাই, স্যাম অল্টম্যান, দারিও আমোদেই এবং মুকেশ আম্বানি। এছাড়া ডেমিস হাসাবিস-ও সম্মেলনে বক্তব্য রাখবেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ-এর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি।

প্রায় ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রায় ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তিন শতাধিক প্রদর্শক তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরবেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১২১ পড়া হয়েছে