Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানবজমিন-এর ২৮তম বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রদলের শুভেচ্ছা

এসএম বিপ্লব হোসেন

মানবজমিন

সাতক্ষীরা: দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক মানবজমিন-এর ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সম্পাদকমণ্ডলী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে জেলা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে মো. শাহিন ইসলাম বলেন, দৈনিক মানবজমিন দীর্ঘ ২৮ বছর ধরে সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে স্বাধীন সংবাদচর্চার ধারা অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মানবজমিন সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, শহর কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারিফ বিল্লাহ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:১৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৮৬ পড়া হয়েছে