Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে দেশের তিন বাহিনীর প্রধানরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অফিসে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.) উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে পারস্পরিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। বাহিনীগুলোর পেশাগত কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈঠক দেশের প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৬:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৯৩ পড়া হয়েছে