Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নবগঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা। সভার শুরুতে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিচিতি পর্বে নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই কমিটির মূল লক্ষ্য। সভায় সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সহ-সভাপতি মুর্শিদা আক্তার ও মোঃ রেজাউল করিম, সদস্যবৃন্দ আবদুল ওহাব আজাদ, জি.এম. নাজমুল আরিফ, মোঃ শহিদুর রহমান, এড. মুহাম্মদ মুনির উদ্দীন, মোঃ নাজমুল হক, শেখ নাজমুল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় সভা শেষে রাতে শহীদ মিনারে পুষ্পার্পণ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:১৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
১২৭ পড়া হয়েছে