ভাষার বিজয়
রক্তরাঙা প্রভাত জাগে
একুশেরই গান,
মায়ের ভাষায় জ্বলে ওঠে
প্রাণের আহ্বান।
বুকের ভিতর আগুন ছিলো উচ্চারণের তরে,
শৃঙ্খল ভেঙে শব্দ উঠল রাজপথের ঘরে।
সালাম, বরকত, রফিক, জব্বার অমর যাদের নাম,
তাদের রক্তে দিয়েছে
স্বাধীনতার দাম।
নীরব মুখে জেগে ওঠে
বজ্রের ন্যয় উচ্চার,
বাংলা আমার অহংকার,
হৃদয়ের সোচ্চার।
ঝরুক যত ঝড়-তুফান ইতিহাসের বুকে,
ভাষার বিজয় দীপশিখা
জ্বলে চিরসুখে।
সম্পর্কিত



























