Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানবতার হারানো দিন

সামিয়া আফরিন

আল্পনা

মানবতার হারানো দিন
খুঁজি আমি আজও,
স্বার্থের অতলে ডুবে গেছে
মনুষ্যত্বের শেষ আলো।
মানুষ চেনে মানুষকে
শুধু বাহিরের রূপে,
ভেতরের সৌন্দর্য ঢাকা পড়ে
অভিনয়ের আবরণে চুপে।
উদারতা আজ ঢঙের মতো,
সরলতা সঙের মতো,
মানবতা রঙের মতো—
নিষ্ঠুর এই সমাজ কত!
আমরাই বলি জগৎ জুড়ে
ভালো মানুষের অভাব,
কিন্তু খুঁজি না তাকে কখনো—
বলেই কি মেলে তার জবাব?
মানবতাকে খুঁজে দেখি
নিজেরই অন্তরে,
ভালো মানুষকে গুরুত্ব দিলে
মানবতা ফিরবে ঘরে।
সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১০:০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৯৯ পড়া হয়েছে

মানবতার হারানো দিন

প্রকাশের সময় ১০:০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
মানবতার হারানো দিন
খুঁজি আমি আজও,
স্বার্থের অতলে ডুবে গেছে
মনুষ্যত্বের শেষ আলো।
মানুষ চেনে মানুষকে
শুধু বাহিরের রূপে,
ভেতরের সৌন্দর্য ঢাকা পড়ে
অভিনয়ের আবরণে চুপে।
উদারতা আজ ঢঙের মতো,
সরলতা সঙের মতো,
মানবতা রঙের মতো—
নিষ্ঠুর এই সমাজ কত!
আমরাই বলি জগৎ জুড়ে
ভালো মানুষের অভাব,
কিন্তু খুঁজি না তাকে কখনো—
বলেই কি মেলে তার জবাব?
মানবতাকে খুঁজে দেখি
নিজেরই অন্তরে,
ভালো মানুষকে গুরুত্ব দিলে
মানবতা ফিরবে ঘরে।