Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

শুভ উদ্বোধন

সাতক্ষীরায় ‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’ বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ৯টায় চিংড়ি চাষ প্রদর্শনী খামার, এল্লারচর, সাতক্ষীরার প্রশিক্ষণ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তত্ত্বাবধানে, অ্যাসেট প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এবং চিংড়ি চাষ প্রদর্শনী খামার এল্লারচর, সাতক্ষীরার বাস্তবায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফিন। কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. আনিছুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, খামার ব্যবস্থাপক মো. আওছাফুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ সময় প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাছ চাষ ও প্রজনন বিষয়ে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১০:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৬৫ পড়া হয়েছে