Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (২ মার্চ) এক পরিপত্রে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন না। জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনার জন্য এই সময় অফিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এ সময়সূচি শিক্ষক, প্রশাসনিক দায়িত্বহীন শিক্ষক ও শিক্ষার্থী, হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম এবং রোস্টার ডিউটি সম্পন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না

পরিপত্রে আরও বলা হয়েছে, ভিআইপি বা জরুরি সভা, দুর্ঘটনা মোকাবিলা বা অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। অন্য সকল ক্ষেত্রে অফিস চলাকালীন দাপ্তরিক কাজ ছাড়া অফিস ত্যাগ করা যাবে না। নিয়মটি অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:১৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৮৫ পড়া হয়েছে