Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টেকসই কার্যক্রম ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে কর্মশালা

আক্তারুজ্জামান

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বুধবার (৪ মার্চ) সাতক্ষীরায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়িত এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

বিগত বছরের কার্যক্রম ও অর্জনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান। একশনএইড বাংলাদেশ-এর সিনিয়র অফিসার (মিল) মাহিনুর রহমান টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরণ ও প্রত্যাশার বিষয় তুলে ধরেন।

উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মুনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, ফায়ার সার্ভিস অফিসার নুরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের করবী সুলতানা, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ইউপি সদস্য, শিক্ষক, এনজিও কর্মকর্তা, সাংবাদিক এবং যুব সদস্যবৃন্দ।

কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে স্থায়ীত্ব সম্পর্কিত ধারনা জোরদার করা এবং এর বাস্তব প্রয়োগে অংশীদারিত্ব নিশ্চিত করা। এতে প্রাতিষ্ঠানিক, আর্থিক, নেতৃত্ব ও নেটওয়ার্ক স্থায়ীত্বসহ টেকসই উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করা হয়।

উপস্থিতরা ভবিষ্যতে যুব সংগঠন, অংশীদার সংস্থা ও কমিউনিটির ভুমিকা ও দায়িত্ব নির্ধারণে পথনির্দেশনা ও রোডম্যাপ প্রণয়নের জন্য একমত হন। প্রকল্প সমাপ্তির পরও সমন্বিত কাঠামোর মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, মেন্টরিং, কোচিং ও যৌথ সম্পদ আহরণের ব্যবস্থা অব্যাহত থাকবে।

সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইয়ূথ ফেলো মাসুদ রানা। এসময় প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য ও ইয়ূথ ফেলো শারমিন সুলতানাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৭৯ পড়া হয়েছে