Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাগ্যের সন্ধান

নবী হোসেন নবীন

সন্ধানী কৃষক মাটির গভীরে করে ফসলের সন্ধান?
লাঙ্গলের ফলায় জমির বুকে এঁকে ভাগ্যরেখা।
কন্যার পিতা আপন মেয়ের ভাগ্য খোঁজে
বরের সম্পদ দেখে দুচোখ বোঁজে।

চতুর গনক তার মক্কেলের ভাগ্য খোঁজে হস্তরেখায়।
কপালে লুকায়িত ভাগ্যরেখা কপালে খোজে না কেউ
আপন হাতের ভাগ্যরেখা হয়ত বোঝে না সেও।
হস্তরেখার অর্থ বোঝে শুধু সেই হাত

যে হাত কাজের ভেতর দেখে আঁধার রাতের শেষে
ঝলমলে সোনালি প্রভাত।
যে হাত নিজে লেখে আপন হাতের ভাগ্যরেখা
তার আঙিনায় সুভাগ্য এসে সতত করে দেখা।

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৫:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
১৫১ পড়া হয়েছে