আল কুরআন
দেখিনি আমি মূসা নবীর
মহা বই ‘তাওরাত,’
কাটেনি কখনো ‘যাবুর’ কিতাব
শুনে বিনিদ্র রাত।
পড়িনি আমি ‘ইঞ্জিল’ নামে
আসমানি সেই বই,
আমি তো শুধু কুরআন পড়েই
শান্তিপ্রাপ্ত হই।
এটি আল্লাহ তায়ালা’র বাণী
তাঁরই হাতে গড়া,
তাঁরই হাবীব মোহাম্মদ
এর কণ্ঠে হতো পড়া।
এতে আছে জীবনধারণ
করার সর্বজ্ঞান,
প্রশান্তিময় জীবন বিধান
আল কুরআন এর দান।
এই কুরআন সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বই,
তাইতো আমি এটাই পড়ি,
এতেই তৃপ্ত হই।



























