তথ্য পাঠানোর শেষ তারিখ ১০ মার্চ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা
হাইকোর্টের নির্দেশনার আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। জানা গেছে, ২০২৫ সালের স্থগিত বৃত্তি পরীক্ষা ২০২৬ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করা হলেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, আগামী ১১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তালিকা ছবি ও স্বাক্ষর আপলোডসহ অধিদপ্তরে পাঠাতে হবে। তবে শিক্ষার্থীদের তথ্য প্রেরণের শেষ সময় ১০ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।





















