Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ

পাটশিল্পে উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় ডেস্ক

জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। —সংগৃহীত ছবি

ঢাকা প্রতিনিধি: মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাটচাষিদের উদ্দেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান জানান। একই সঙ্গে উদ্যোক্তাদের বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণন বাড়াতে হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং শক্তিশালী করে বৈশ্বিক ই–কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি অনুষ্ঠানের উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’। দিবসটি উপলক্ষে পাট খাতের সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৬:৪৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৬৯ পড়া হয়েছে