Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে বন্ধুসভা

ঈদের আনন্দ যেন সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এই লক্ষ্যকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা। বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার পৌর এলাকার ১০টি অসহায় পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন ও সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জাতীয় পর্যায়ে বন্ধুসভার আহ্বানে পরিচালিত ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার এবং ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন।
উপহার সামগ্রী বিতরণকালে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত উৎসবের সৌন্দর্য নিহিত।
সহ সভাপতি রুহুল আমিন বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যদি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তা পূর্ণতা পায় না। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ অন্তত ঈদের দিনটিতে একটু আনন্দ ও স্বস্তি অনুভব করুক। সেই ভাবনা থেকেই বন্ধুসভার বন্ধুরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট উদ্যোগ নিয়েছে।
উপহার গ্রহণ করা একটি পরিবারের এক শিশুর চোখে-মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। ছোট্ট কণ্ঠে সে জানায়, ঈদের দিন তারা পরিবারের সবাই মিলে পোলাও-গোশত খেতে পারবে—এই ভাবনাতেই সে ভীষণ খুশি।
বন্ধুসভার সহসভাপতি রাহাতুল ইসলাম জানান, ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির প্রথম ধাপ হিসেবে এই উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে আরও দুটি ধাপে বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।
সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
১৫৮ পড়া হয়েছে