Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন

কেন্দ্রীয় ঈদগাহ

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সেক্রেটারি আলহাজ ডা. আবুল কালাম বাবলা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম. এম. নুর আহম্মেদ, এসও সাগর দেবনাথ, এসও মোহাব্বাত হোসাইন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ও সৈয়দ জয়নুল আবেদীন জসি। পরিদর্শনকালে ঈদের নামাজ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে মাঠের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং মুসুল্লিদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০২:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৪৯ পড়া হয়েছে