এক তরফা ভালোবাসা
- শেষ আশ্রয়ের দরজায় নায়লা:
ঢাকার আকাশে সন্ধার স্লান আলোটা ঝুলে আছে এক অদ্ভুত বিষন্নতায়। পাখিরা ক্লান্ত ডানায় ফিরছে তাদের নীড়ে, রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে… আর সেই আলোর ভেতর দিয়ে হাঁটছে এক তরুণী, ব্যাগ কাঁধে, হাতে একগুচ্ছ কাগজ। তার নাম নায়লা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী। সে কম্পিউটারেও বেশ দক্ষ।
চোখে কালো ফ্রেমের চশমা, চুল খোলা, মুখে চিন্তার ছাপ——-
কারণ আজ তার যাত্রা শুরু হচ্ছে এমন এক পথে, যেখান থেকে কেউ সহজে ফিরে আসে না।
নায়লার থিসিসের বিষয় :
“বৃদ্ধাশ্রমে থাকা প্রবীনদের মানসিক অবস্থার পরিবর্তন ও পারিবারিক সম্পর্কের প্রতিফলন। ”
প্রথমে বিষয়টা তার কাছে কেবল একাডেমিক ছিল। একটা প্রজেক্ট, কিছু প্রশ্নপত্র, কিছু ইন্টারভিউ, কিছু কাগজপত্র -ব্যাস।তবে, নায়লার মা একদিন নায়লা কে একটা কথা বলেছিলেন,
“মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে নিজের শেকড় কেটে ফেলা “আর সেদিন থেকেই এই বিষয়টা তার মনে অন্যরকম এক ছোঁয়া ছড়িয়ে দেয়। আজ সে যাচ্ছে “সন্তানহীন শান্তিনিকেতন —ঢাকার উপকণ্ঠে অবস্থিত এক বৃদ্ধাশ্রম। নাম শুনলেই বুকটা কেঁপে উঠে। সন্তানহীন —শব্দটার মধ্যে কতটা নিঃসঙ্গতা লুকিয়ে আছে।
রাস্তা শেষে যখন রিকশা থামলো, নায়লা দেখল সামনে সাদামাটা একটি ভবন, দোতলা, ছাদের ধারে কিছু গাছ, নিচে ছোট্ট একটা বাগান। গেটের ওপরে লেখা :”সন্তানহীন শান্তিনিকেতন –শেষ আশ্রয় নয়, নতুন শুরু।
গেটের পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধা ফুল গাছে পানি দিচ্ছেন। চুল সাদা, চোখে কোমলতা। নায়লা এগিয়ে গিয়ে বলল —
দাদি, আপনি এই গাছগুলো লাগিয়েছেন? ”
বৃদ্ধা মৃদু হেসে বলল –“না, মা, এগুলো লাগিয়েছিল আমার ছেলে রাহি। এখন সে কানাডায় থাকে। আমি এই গাছগুলো দেখি, যেন আমার সন্তানকে দেখি। “বৃদ্ধার কথা শুনে নায়লার বুকটা ভার হয়ে গেল। মুহূর্তে চোখ ঝাপসা হয়ে এল। বৃদ্ধা বললেন, ”
জানো মা,এই গাছগুলো কথা বলে। যখন আমি পানি দেই গাছে,মনে হয় ওরা আমাকে জড়িয়ে ধরে। ”
নায়লা কিছু বলতে পারল না। চুপচাপ বৃদ্ধাশ্রম এর ভেতরে ঢুকে পড়ল। বৃদ্ধাশ্রম এর ভেতরে মিশে আছে এক ধরনের নিরবতা –না দুঃখ, না সুখ–এক অদ্ভুত ক্লান্ত প্রশান্তি। একজন বৃদ্ধ কোরআন শরিফ পড়ছেন, আরেকজন রেডিওতে পুরনো দিনের গান শুনছেন, কেউ আবার জানালার বাইরে তাকিয়ে আছেন শূন্য দৃষ্টিতে।
নায়লা গিয়ে বসে এক বৃদ্ধার পাশে। বৃদ্ধার নাম আমিনা বেগম। চোখে গভীর শান্তি, কিন্তু এই শান্তির নিচে অসীম বেদনা। নায়লা তাকে জিজ্ঞেস করল, “দাদি, আপনি এখানে কিভাবে এলেন? ”
তখন আমিনা বেগম মৃদু হেসে বললেন “আমি আসিনি মা, আমাকে রেখে গেছে ওরা। ”
নায়লা থমকে গেল।
কারা?
আমার ছেলে – মেয়েরা। আমার ছেলের বউ বলত, আমি নাকি বাড়িতে অশান্তি তৈরি করি। একদিন শুধু বলেছিলাম –নাতিটা বেশি সময় দেয় ফোনে, আরবি পড়া শেখে না, নামাজ পড়ে না।তারপর থেকে আমার মুখেই যেন বিষ। আমার মেয়েও আমার কোনো খোঁজ খবর নেই না। আমি সবার কাঁধের বোঝা হয়ে উঠেছিলাম। এসব বলে আমিনা বেগম চোখ মুছলেন আঁচলে, তারপর বললেন, তারা এখন আধুনিক হয়েছে, তাই বৃদ্ধ মা এখন তাদের সমস্যা। “নাইলা মাথা নিচু করে বসলো। তার মনে হল যেন প্রতিটি শব্দ একটা ছুরির মতো হৃদয়ে বিঁধছে।
পরের দিন নায়লা দেখা করল আব্দুল কাদের সাহেবের সাথে। সাদা দাঁড়ি, চোখে মোটা চশমা, হাতে পুরনো বই।
“আমি আগে ব্যাংকে কাজ করতাম, “তিনি বললেন।
বউ, ছেলে, নাতি —সবাই ছিল।
কিন্তু ঘরে আমার জায়গা ছিল না। একদিন বাথরুমে পড়ে গিয়েছিলাম, তিনদিন পর ওরা আমাকে এখানে রেখে গেল। ”
“ওরা আসে না? “নায়লা বলল।
“না মা,কিন্তু আমি রাগ করি না। তারা সুখে থাকুক,এটাই আমার শান্তি। তিনিও বাকি সবার মত মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির ভেতর এক গভীর নি:সঙ্গতা।
সেই বিকেলে নায়লা বাগানে গিয়ে বসে। ওখানে দুজন মানুষ একসাথে বসে গল্প করছে। একজন হাসিনা খালা, আরেকজনের রফিক চাচা। দুজনেই বৃদ্ধাশ্রমের স্থায়ী সদস্য। হাসিনা খালা বললেন, “জানো মা, আমি সংসার করিনি। বাবার দেখাশোনা করে কাটিয়ে দিয়েছি জীবনটা। আমার মা মারা গিয়েছিল আমার বাবার মৃত্যুর অনেক আগে। তাই বাবাকে দেখাশোনা করার মত আমি ছাড়া আর কেউই ছিলাম না। আজ বাবা মারা গেছেন প্রায় ২৫ বছর হয়ে গেছে। আর আমিও এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি। তাই এখন কারো কাছে বোঝা না হয়ে নিজেই চলে এসেছি বৃদ্ধাশ্রমে। ”
রফিক চাচা বললেন, “আমার তিন ছেলে, তিন ঘর।প্রত্যেকের কাছেই অপমানিত, অবহেলিত হয়েছি।তখন বুঝেছি, আমি যেখানে খুশি মরার অধিকার রাখি।
লাইলা চুপ করে শোনা যাচ্ছিল তাদের কথা। তার চোখে জল এসে গেল। এই মানুষগুলো, এক সময় যাদের ঘর ছিল, সংসার ছিল, আজ সেসব শুধুই স্মৃতি।
তিন সপ্তাহ পর। বৃদ্ধাশ্রম এর গেটে এসে থামল একটি দামি গাড়ি। গাড়ি থেকে নেমে এলো এক ভদ্রলোক –স্মার্ট পোশাক, চশমা চোখে, হাতে মোবাইল। রিসেপশন ডেস্কে গিয়ে বলল, “রুকিয়া বেগম কোথায়?
মাকে কিছু কাগজে সই দিতে হবে। ”
রুকিয়া বেগম এলেন। চোখে অবাক দৃষ্টি। ছেলে বলল -মা, তোমার নামে যে ফ্ল্যাট ছিল, সেটা এখন আমাদের নামে করতে হবে। “নায়লা পাশে দাঁড়িয়ে ছিল । রুকিয়া বেগম কাগজের দিকে তাকিয়ে বললেন, “বাড়িটা তো আমার ছেলের, আমি শুধু দাম দিয়েছিলাম। আমি সেটাও নিতে এসেছ?”
তখন নায়লা শান্ত গলায় বলল, “আপনার প্রাপ্য শুধু বাড়ি নয়, ভালোবাসাও।ওটা না পেলে কিছুতেই সই করবেন না।
ঠিক তখনই, রুকিয়া বেগমের ছেলে মুখগম্ভীর করে কাগজ নিয়ে চলে গেল। নায়লা রুকিয়া বেগমের কাঁধে হাত রাখল। তিনি চুপ করে বললেন -তুই আমার নিজের মেয়ের দিকে আপন, মা।
সেদিন রাতে, বৃদ্ধাশ্রমের ছাদে বসে নায়লা আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদটা হালকা মেঘে ঢাকা। তার মনে হল এই আকাশের নিচে কত মা -বাবা আজ নিঃসঙ্গ, যাদের সন্তান আছে, কিন্তু তারা একা। নায়লা তার ডাযেরিতে লিখল—-
“এই সমাজে বিদ্যাশ্রম এর সংখ্যা বাড়ছে, কারণ আমাদের হৃদয়ের জায়গা কমছে। আমরা বাবা-মাকে দেখাশোনা করা দায়িত্ব মনে করি,ভালোবাসা নয়। আর ভালোবাসা যেখানে কর্তব্য হয়ে যায়,সেখানে সম্পর্ক বাঁচে না। ”
তবে নায়লা জানত না—
এই বৃদ্ধাশ্রমেই একদিন তার জীবন বদলে যাবে। এখানে এসে দেখবে এক ভালবাসার জন্ম,এক মৃত্যুর রহস্য, আর এক নি:শব্দ কষ্ট, যা তাকে নিয়ে যাবে এমন এক পথে, যেখান থেকে ফিরে আসা মানে হবে নতুন জন্ম।
রাতের বৃষ্টি আর এক অজানা কন্ঠ: রাত যখন প্রায় সাড়ে দশটা। “সন্তানহীন শান্তিনিকেতন” বৃদ্ধাশ্রমের চারদিক নিস্তব্ধ।বাইরে হালকা বৃষ্টি পড়ছে, টিনের ছাউনি বেয়ে টুপটাপ শব্দ যেন পুরনো স্মৃতির মতো ঝরে পড়ছে একটার পর একটা।
নায়লা সেদিন বৃদ্ধাশ্রমেই থেকে গেছে। কাল সকালে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকের বৃষ্টিটা তার মনে কিছু অদ্ভুত টান জাগিয়েছে —
মনে হচ্ছে, এখানে কিছু একটা ঘটবে।
সে ছাদের দিকে উঠে এলো। বৃষ্টির হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে, চোখের কোণে বৃষ্টির জল জমছে– তবে সেটা কেবল বৃষ্টির জল নয়, কিছু অজানা ব্যথাও মিশে আছে সেখানে।
হঠাৎ নিচের বারান্দা থেকে কারো কান্নার আওয়াজ এলো।নায়লা দ্রুত নিচে নেমে এলো। দেখে,বৃদ্ধাশ্রমের নতুন আসা এক বৃদ্ধ — তার নাম সিরাজুল হক,বয়স প্রায় ৭৫, অফিসার ছিলেন রেলওয়েতে,কিন্তু এখন চোখে জল, হাতে একটা পুরনো চিঠি।
নায়লা এগিয়ে গিয়ে বলল,
“দাদা, কী হয়েছে? ”
বৃদ্ধার গলা কাপঁছে,
“চিঠি টা আমার স্ত্রীর লেখা, মারা গেছে অনেক বছর আগে।আজ হঠাৎ বৃষ্টির মধ্যে ওর লেখা এই চিঠি টা আলমারির নিচ থেকে পেলাম। মনে হয়, আল্লাহ আজও চান আমি ওকে ভূলে না যায়। ”
নায়লা চিঠি টা হাতে নিল।চিঠিতে লেখা —–
“সিরাজ, যদি কোনোদিন আমার চিঠি তোমার হাতে পড়ে, জেনো,মৃত্যুর পরও আমি তোমার অপেক্ষায় আছি।তোমার একাকিত্ব আমার কাছে পৌঁছে যাবে বাতাসের সাথে… ”
নায়লা নি:শব্দে চিঠি টা ভাঁজ করল।বৃদ্ধার কাঁধে হাত রাখল। তখনই সে টের পেল — তার ভেতরেও এক ফাঁকা জায়গা আছে,
যেখানে কেউ নেই,
শুধু ভালোবাসা জমে আছে, প্রকাশের সুযোগ ছাড়া।
পরদিন সকালে,
বৃদ্ধাশ্রমে এল নতুন একজন মানুষ। উঁচু দেহ,ফর্সা গাত্রবর্ণ, চোখে কালো ফ্রেমের চশমা —তার নাম আরিয়ান ইসলাম।
সে একজন ফটোজার্নালিস্ট, বৃদ্ধাশ্রমের জীবন নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে এসেছে।
নায়লা আর আরিয়ানের প্রথম দেখা হয় লাইব্রেরির পাশে। নায়লা তখন থিসিসের নোট লিখছে,
আরিয়ান ক্যামেরা সেট করছে জানালার পাশে।
“মাফ করবেন, ” আরিযান বলল,”আপনি কি এখানকার সদস্য নাকি গবেষক? ”
নায়লা হেসে বলল,
“গবেষক।সমাজবিজ্ঞানের ছাত্রী। আপনি?”
“আমি জীবনের গল্প খুঁজি ছবিতে,” আরিয়ান বলল।
“এখানকার চোখের ভেতর লুকানো গল্পগুলোই আমার ফ্রেম।”
নায়লা চুপ করে রইল।তার মনে হলো এই মানুষ টা অন্যরকম।চোখে একটা গভীরতা, যেন অনেক কিছু দেখেছে, হারিয়েছে।
সেদিন তারা অনেক কথা বলল।বৃদ্ধদের গল্প, সমাজ,একাকিত্ব, ভালোবাসা —
সবকিছু নিয়েই।
কিন্তু নায়লা বুঝতে পারল না।আরিয়ান শুধু বৃদ্ধদের নয়,তার মধ্যেও কিছু একটা খুঁজে বেড়াচ্ছে।
রাত নামল আবার।বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে ঠান্ডা শিহরণ। নায়লা বারান্দায় বসে ছিল,হাতে গরম চা।হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আর অন্ধকারের মধ্যে দূর হতে শোনা গেল এক পুরুষ কন্ঠের কান্না।
নায়লা ওঠে দাঁড়াল।
বৃদ্ধাশ্রমের পেছনের দিকের পুরনো ঘর থেকে আসছে শব্দটা। ওটা একসময় ব্যবহার হতো পুরনো বাসিন্দাদের রুম হিসেবে। এখন খালি পড়ে আছে।
নায়লা টর্চ নিয়ে এগিয়ে গেল। ঘরের দরজা আধখোলা। ভেতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল,ঘরের কোণে একটা পুরনো ফটোফ্রেম–
ভেতরে একজন তরুণী, হাসছে…
আর নিচে লেখা —-
“আমার নাম লায়লা “।
নায়লা থমকে গেল।
লায়লা! নামটা এতোট মিল–নায়লা আর লায়লা।
ঠিক তখনই পিছন থেকে একটি কন্ঠ এল—
“ওটা এখানে রাখা আছে পনেরো বছর ধরে।”
নায়লা ঘুরে তাকাল– আরিয়ান দাঁড়িয়ে আছে।
তার কন্ঠ নিচু,কিন্তু ভারী।
“লায়লা ছিল আমার মা।”আরিয়ান বলল।
” এই বৃদ্ধাশ্রমে মারা গিয়েছিল। ”
নায়লা হতবাক।
“তোমার মা?”
আরিয়ান মাথা নিচু করল।
“আমি ছোট ছিলাম তখন। বাবা মা’কে এখানে রেখে চলে গিয়েছিল। পরে যখন আমি বুঝেছি, তখন মা আর নেই। ”
নায়লার বুক কেঁপে উঠল। এই প্রথম সে দেখল– একজন পুরুষের চোখে এমন কান্না, যেটা লুকানো যায় না, থামানোও যায় না।
নায়রা ধীরে ধীরে বলল,
“তুমি কি জানো তোমার মা এখনও আছেন?প্রতিটি মানুষের ভালোবাসায় যাদের জন্য চোখে জল আসে, তারা কখনও মরে না। ”
আরিয়ান নায়লার দিকে তাকিয়ে বলল,
“তুমি কি বিশ্বাস করো ভালোবাসা টিকে থাকে? ”
নায়লা উত্তর দিল না।চুপচাপ জানালার দিকে তাকাল।বৃষ্টি আবার শুরু হয়েছে।
দুজনের মুখেই নীরবতা– কিন্তু সেই নীরবতার মধ্যেই জন্ম নিল এক ভালোবাসা,যার কোনো স্বীকৃতি নেই,
যা শুধু অনুভব করা যায়, বলা যায় না।
লায়লার ডায়েরি এবং নায়লার চোখের দৃষ্টি:
বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ এখনো কাঁদছে। রাতের শেষে সকালের আলো ঢুকছে বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে। নায়লা সারারাত ঘুমায়নি।তার চোখে ঘুরছে লায়লার মুখ—
যে মুখটা ছবির ফ্রেমের ভেতর থেকে যেন তাকিয়ে ছিল সরাসরি তার হৃদয়ের দিকে।
আরিয়ানও সারারাত জেগেছিল।তার হাতে পুরনো এক চাবি — মায়ের রুমের একমাত্র চাবি,যা এতো বছর পর সে খুলেছিল নায়লার চোখের সামনে।
সকালের নীরবতা ভাঙল বৃদ্ধাশ্রমের ঘন্টাধ্বনিতে। নাস্তার সময় সবাই মিলে বসেছে ডাইনিং রুমে। কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে।
নায়লা এক কোণে বসে কফির কাপ হাতে নিয়ে ভাবছে, “লায়লার মৃত্যু কেবল একটা ঘটনা নয়।
এটা হয়তো একটা অমীমাংসিত গল্প, যা আমাকে খুঁজে পেতে হবে। ”
সে উঠল।
আরিয়ানের কাছে গিয়ে বলল—
“আমি লায়লার মানে তোমার মায়ের সম্পর্কে আরও জানতে চাই।”
আরিয়ান চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে বলল,
“তুমি কি সত্যিই জানতে চাও, কীভাবে আমার মা মারা গিয়েছিল? ”
নায়লা মাথা নেড়ে বলল,
“হ্যা”
আরিয়ান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
“তাহলে আজ বিকালে তোমাকে কিছু দেখাতে হবে —
যা এই বৃদ্ধাশ্রমের কেউ জানে না। “
বিকেল —– পুরনো ঘরের রহস্য
বৃদ্ধাশ্রমের পেছনের দিকের সেই পুরনো ঘরটায় প্রবেশ করল আরিয়ান এবং নায়লা।দরজা খোলার সঙ্গে সঙ্গেই এক ধরনের পুরনো গন্ধ ভেসে এলো— পুরনো কাপড়, বই আর সময়ের…. গন্ধ।
ঘরের এক কোণে ভাঙা আলমারি, ধুলো জমে আছে।
আলমারির নিচের দিকে একটা কাঠের বাক্স। তার ওপরে লেখা —–
“লায়লা ইসলাম, ১৮৯৮”
বাক্স খুলতেই বেরিয়ে এলো কিছু পুরনো জামা,একখানা ছবি, আর একটা ডায়েরি —-
পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু শব্দগুলো যেন জীবন্ত। নায়লা ডায়েরিটা হাতে তুলে নিল।প্রথম পাতায় লেখা —–
“যেদিন আমার সন্তানকে বুকে নিয়ে হাসলাম, সেদিন মনে করেছিলাম, এই পৃথিবীতে আমার আর কিছুই চায় না,আর কিছুই পাওয়ার নেই, আমি সবকিছুই পেয়ে গেছি। কিন্তু আজ বুঝি, ভালোবাসা কেবল পাওয়া নয়,ভালোবাসা মানে অপেক্ষা। ”
নায়লার বুক ভার হয়ে এলো।সে পাতাগুলো উল্টোতে লাগল।লায়লা লিখেছিলেন তার জীবনের প্রতিটা দিন —
স্বামীর দূরে চলে যাওয়া, ছেলের নিষ্পাপ মুখ, আর সেই একাকিত্বের কষ্ট, যা ধীরে ধীরে তাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। এক জায়গায় লিখা—
“আজ সিরাজ চাচা বললেন, একদিন আমার ছেলে নিশ্চয়ই আসবে আমাকে নিতে।
আমি হাসলাম। জানি, সে ব্যস্ত।
কিন্তু তবুও আমি প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি।”
নায়লা বলল,
“তোমার মা তোমাকে দোষ দেননি, জানো?”
আরিয়ান তখন ফিসফিস করে বলল,
“কিন্তু আমি দিই…. নিজেকে। ”
নায়লার গলায় কাঁপন।
“হয়তো এটা তোমার মায়ের ভালোবাসারই পরিক্ষা ছিল। এক তরফা ভালোবাসা — যা কিছু না চেয়েও সবকিছু দিয়ে দেয়। “
আরিয়ান তাকাল নায়লার দিকে। তার চোখে প্রথমবার একটা আলো পড়লো— যেন অন্ধকারের ভেতরে কোনো চেনা আত্মা খুঁজে পেয়েছে।
সেই রাতে।বৃষ্টির শব্দ ফের ফিরে এসেছে। নায়লা তার কক্ষে একা বসে ডায়েরির শেষ পাতাটা পড়ছে।
লায়লার শেষ লেখা,
“যদি কোনো দিন কেউ এই ডায়েরি পড়ে,তাকে বলো —
ভালোবাসা কখনো শেষ হয় না,
শুধু রুপ বদলায়।
আমি আমার সন্তান কে ক্ষমা করে দিয়েছি।
কারণ, সে জানতো না,আমি কতটা একা ছিলাম। “
নায়লার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। সে অনুভব করছে –যেন লায়লা তার ভেতর দিয়ে কথা বলছে,
যেন সময়ের দেয়াল ভেদ করে এক মা ফিরে এসেছে সন্তানের কাছে।
ঠিক তখনই দরজায় টোকা।
আরিয়ান দাঁড়িয়ে।
“তুমি কাঁদছো?” আরিয়ান জিজ্ঞেস করল।
নায়লা মুখে হাসি আনল, কিন্তু গলার স্বর কাঁপছে।
“না… শুধু মনে হলো তোমার মা এখনো এখানে আছে।”
আরিয়ান বলল,
“আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। তুমি আমার মাকে ফিরিয়ে দিয়েছ।”
নায়লা মাথা নেড়ে বলল,
“আমি শুধু ডায়েরি খুলেছি,
কিন্তু ভালোবাসাটা তো তোমাদেরই। “
দুজন চুপ করে জানালার পাশে দাঁড়িয়ে রইল। বৃষ্টি পড়ছে, বাতাসে কাঁপছে লায়লার ডায়েরির পাতাগুলো।
আর সেই বৃষ্টির মধ্যেই যেন অতীত আর বর্তমান এক হয়ে গেল —-
এক মা, এক ছেলে, এক অপরিচিতা মেয়ের ভালোবাসা মিশে গেল আল্লাহর রহমতের মতো শান্ত এক নীরবতা।
ভালোবাসার প্রতিশোধ:
বৃষ্টির শব্দ থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো একধরনের ভারী গন্ধ।
পুরনো ঘরের জানলা দিয়ে আলো ঢুকছে, ধুলোয় ভাসছে সময়।
লায়লার ডায়েরি এখন বৃদ্ধাশ্রমের একমাত্র অমূল্য জিনিস — যেন এক নিঃশব্দ সাক্ষী, যা মৃত থেকেও জীবিতদের বিচার করছে।
নায়লা প্রতিদিন কিছু সময় একা বসে ডায়েরি পড়ে। প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে আছে এক জীবনের আর্তনাদ—
ভালোবাসা, প্রত্যাখ্যান, আর অবহেলার অন্ধকার।
কিন্তু গত রাত থেকে নায়লা কিছু একটা টের পাচ্ছে। ডায়েরির শেষ পৃষ্ঠায় কিছু শব্দ মুছে গেছে—
আর নিচের দিকে যেন লেখা ছিল আরও কিছু, যা পরে কেউ ছিড়ে ফেলেছে।
লায়লার ডায়েরির শেষ বাক্যের পর ফাঁকা জায়গায় কালচে দাগ,যেন কালি নয় — রক্তের মতো।
নায়লার মনে অদ্ভুত একটা ভয় জেগে উঠল।এটা কি শুধুই দুঃখের প্রতীক, নাকি এখানে লুকিয়ে আছে কোনো রহস্য?
পরদিন সকাল,
আরিয়ান আজ শান্ত নয়।তার মুখে উদ্বেগ, চোখে অস্থিরতা।
নায়লা বুঝল কিছু একটা ঘটেছে।
“আরিয়ান, কী হয়েছে? ”
“আমি গত রাতে পরিচালক আনোয়ার সাহেবের সঙ্গে কথা বলেছি, তিনি বললেন, আমার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। ”
নায়লার বুক কেঁপে উঠল।
“মানে?”
“মা নাকি নিজের রুমে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন,কিন্তু রিপোর্টে লেখা হয়েছিল, ” অ্যাকসিডেন্টাল শর্ট সার্কিট।
তবে….”
সে থামল,
“সেই রাতে বৃদ্ধাশ্রমে একজন দর্শনার্থী এসেছিলেন —
আমার বাবার বন্ধু, নাম তানভীর আহমেদ। ”
নায়লা বলল,
“তুমি কি মনে করো—”
“হ্যা” আরিয়ান ফিসফিস করে বলল,
“আমার মনে হয়, মা’র মৃত্যুর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য ছিল। “
রহস্যের সূচনা
নায়লা ও আরিয়ান মিলে পুরনো নথি খুঁজতে শুরু করল।লায়লার ফাইলগুলো অফিসের নিচ তলায় সংরক্ষিত। সেখানকার রেকর্ড অফিসার, বৃদ্ধ মানুষ মোশাররফ সাহেব,তাদের দেখে বললেন,
“এই নামটা তুমি আবার কীভাবে পেলে?
লায়লা বেগম…. অনেক বছর ধরে এই নাম কেউ নেয় না। ”
নায়লা বিনীত স্বরে বলল,
“আমরা গবেষণার কাজ করছি, দাদু।
উনি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। ”
মোশাররফ সাহেব কয়েক মুহূর্ত চুপ করে থেকে ফাইল খুললেন। পুরনো রিপোর্ট, মেডিকেল সনদ,পুলিশের ক্লোজার নোট–সব একসাথে।
নায়লা রিপোর্টে চোখ রাখতেই থমকে গেল। লায়লার মৃত্যুর সময় ছিল রাত ৩ টা ১৭ মিনিট। কিন্তু আশ্রমের গার্ডের ডিউটি রেজিস্টারে লেখা —
“রাত ২ টা ২৫ মিনিটে এক পুরুষ অতিথি বের হয়েছেন,পরিচয় : তানভীর আহমেদ। “
আরিয়ান হাত শক্ত করে ধরল মায়ের ফাইল টা।তার চোখে ক্রোধের আগুন জ্বলছে।
নায়লা শান্তভাবে বলল,
“আমরা সত্যের পথে এগোচ্ছি,কিন্তু মনে রেখ—
প্রতিশোধের পথ কখনো শান্তি দেয় না।”
আরিয়ান তাকাল নায়লার দিকে। তারপর বলল,
“তুমি বুঝবে না নায়লা।
মা’র মৃত্যুর সময় আমি ছিলাম মাত্র দশ বছরের শিশু,
আজ এতো বছর পর আমি জানলাম, হয়তো কেউ তাকে হত্যা করেছে। ”
নায়লা চুপ করল।তার মনে হচ্ছে এই মানুষ টার ভালোবাসা এখন রুপ নিচ্ছে প্রতিশোধে— এক তরফা ভালোবাসা, যা ধীরে ধীরে আগুনে পরিণত হচ্ছে।
বৃদ্ধাশ্রমে নতুন ছায়া
কয়েকদিন পরে বৃদ্ধাশ্রমে নতুন একজন অতিথি আসে। নাম তানভীর আহমেদ। চুলে পাক ধরেছে,চোখে ধূসর চশমা, হাতে দামী ঘড়ি। বলা হয়েছে, তিনি একটা দাতব্য সংস্থার প্রতিনিধি হিসেবে এসেছেন।
নায়লা এবং আরিয়ান দুজনেই চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে।
আরিয়ান তার বাবার পুরনো ছবিতে এই মুখ টা দেখেছে।
তানভীর সাহেব সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলেন, কিন্তু যখন তার দৃষ্টি নায়লার দিকে পড়ে,
নায়লার গায়ে কাঁটা দেয়।
রাতে, অফিস রুমে ঢোকার সময় নায়লা দেখে তানভীর একা।সে ডায়েরির একটা কপি হাতে নিয়ে তাকিয়ে আছে। নায়লা দরজার পেছনে দাঁড়িয়ে শুনল—–
তানভীর বলছে নিজেকেই,
“তুমি যদি ওই রাতে চুপ করে থাকতে,লায়লা,
তাহলে আজ আমাকে এভাবে লুকাতে হতো না…..”
নায়লার বুক ধরফর করছে।
এই মানুষ টা স্বীকার করছে — সে কিছু জানে,হয়তো ঘটিয়েছে কিছু!
ঠিক তখনই সে ঘুরে তাকাল।নায়লা দৌড়ে বেরিয়ে এলো।
বৃষ্টির মতো ভারী বাতাসে তার হৃদয়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আর তার চোখে তখন ভয় নয়,বরং এক প্রতিজ্ঞা—-
“লায়লার মৃত্যুর বিচার আমি করব,
কারণ ভালোবাসা কখনো চুপ করে মরতে পারে না।”
মধ্য রাতের কল
রাত দুইটা। নায়লার ফোনে অচেনা নম্বর। স্ক্রিনে শুধু এক লাইন মেসেজ —
“তুমি যদি সত্য খোঁজো, প্রস্তুত থেকো মিথ্যা সহ্য করার জন্য। ”
নায়লা আতঙ্কে ফোন নামিয়ে রাখল।কিন্তু পরের মুহূর্তেই দরজায় টোকা। আরিয়ন
দাঁড়িয়ে –মুখে ক্লান্তি, চোখে ভয়।
“তানভীর সাহেব এবং তারা সবাই জেনে গেছে আমরা সত্য খুঁজছি,সে বলল।
আমাদের সাবধান থাকতে হবে। ”
নায়লা ধীরে ধীরে বলল,
“ভালোবাসার প্রতিশোধ রক্ত দিয়ে নয়,সত্য দিয়ে নিতে হবে, আরিয়ান।”
আরিয়ান মাথা নেড়ে বলল,
“তাহলে চলো, আমরা সত্য খোঁজা শুরু করি।”
দুজনের যাত্রা শুরু হলো–
লায়লার মৃত্যুর রহস্য উদঘাটনের পথে।
একটা পুরনো আগুন,
একটা অসমাপ্ত ভালোবাসা,
একটা সন্তান,
আর এক নারী — যে নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের ভালোবাসার বিচার চায়।
তবে তারা জানে না,আগামী পথ কেবল বিপজ্জনক নয়— এটা তাদের সম্পর্ককেও ছিন্নভিন্ন করে দিতে পারে।
ছায়ার ভেতর আলো:
রাত তখন প্রায় ১১টা।ঢাকার আকাশে মৃদু বৃষ্টি পড়ছে, গলির ল্যাম্পপোস্টের আলো বৃষ্টির ফোঁটায় ঝিলমিল করছে।
নায়লা একা বসে আছে তার ডেস্কে –সামনে খোলা ল্যাপটপ,তাতে থিসিসের নোট,কিন্তু তার চোখ পড়ছে না কোনো লাইনে। তার মনটা কোথাও অন্য জায়গায়—যেখানে একটা নাম বারবার ফিরে আসে, লায়লা।
যার মৃত্যু সম্পর্কে এখনো কেউ সঠিকভাবে কিছু জানে না। লায়লা নাকি আত্নহত্যা করেছিল,কিন্তু নায়লার মনে গভীর সন্দেহ —
এটা আত্নহত্যা নয়….কিছু একটা গোপন সত্য আছে।
দরজায় টোকা পড়ে।
নায়লা চমকে ওঠে।
—-“নায়লা, তুমি এখনো জেগে? ”
আরিয়ানের কন্ঠ।
নায়লা একটু চুপ থেকে বলে,—“ঘুম আসছে না।মাথায় একরকম ভার লাগছে। যেন কিছু একটা ধরতে পারছি না। কিন্তু সামনেই আছে। ”
আরিয়ান টেবিলের পাশে এসে দাঁড়ায়।
তার চোখে ক্লান্তি কিন্তু গভীর মনোযোগও আছে।সে নিচু স্বরে বলে,
—-“আজ আমি মায়ের পুরনো ফাইলগুলো দেখছিলাম। একটা নাম বারবার আসছে ‘Raincloud ‘।”
নায়লার চোখ বড় হয়ে যায়। “Raincloud ? ওটা তো একধরনের গোপন গবেষণা প্রজেক্ট না?যেটা মানুষের স্মৃতির প্যাটার্ন নিয়ে কাজ করত?”
আরিয়ান মাথা নেড়ে বলে, “হ্যা,কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে — আমার মা তো সেই প্রজেক্টে কাজ করত না,
তবুও তার ফোল্ডারে সেই ফাইল ছিল। এবং ভয়ংকর বিষয়, সেই ফাইলের শেষ লাইনটায় লেখা —‘You can erase pain, but not love. “
বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে।
বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালায় ফোঁটাগুলো কাঁপছে।
নায়লা ফিসফিস করে বলে,”যদি কেউ ভালোবাসা কে মুছে ফেলতে চায়…. তাহলে? ”
আরিয়ান চেয়ে তাকে নায়লার দিকে। দৃষ্টি মিলতেই দুজনের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সেই নীরবতা যেন কথার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয়।
নায়লার মনে পড়ে যায় বৃদ্ধাশ্রমের সেই আমিনা দাদির কথা। সেদিন তিনি বলেছিলেন—
“মানুষ এখন প্রযুক্তি দিয়ে সবকিছু মনে রাখতে চায়, সবকিছু করতে চায়, কিন্তু যে ভালোবাসা মুছে ফেলতে চায় নিজের মন থেকে, সে তো নিজেই ধীরে ধীরে যন্ত্র হয়ে যায়। ”
এই কথাগুলো এখন গায়ে কাঁটা দেয়। নায়লা নিজের মনে ভাবে —-
লায়লার মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা?
নাকি সে এমন কিছু আবিষ্কার করেছিল যা অন্য কেউ জানুক, সেটা কেউ চায় নি?
পরদিন সকালে নায়লা এবং আরিয়ান দেখা করতে যায় শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমে।
বৃষ্টির পরের সকাল।বাতাসে ভিজে মাটির গন্ধ।
বৃদ্ধাশ্রমের প্রবীণরা বারান্দায় বসে রোদ নিচ্ছে। হাসিনা খালা এক কাপ চা হাতে নিয়ে বলে উঠলেন, “আরে মা নায়লা!এতোদিন পর!”
নায়লা হেসে এগিয়ে যায়। কিন্তু তার মন অন্য জায়গায়— সে খুঁজছে কাউকে,আমিনা দাদি।
আমিনা দাদি আজ নেই। তার খাটে একটা পরনো চিঠি পড়ে আছে। নায়লা সেটা তুলে নেয়। কাগজটা বেশ পুরনো —সময়ের দাগ স্পষ্ট।
চিঠিতে লেখা —-
“নায়লা, আমি জানি তুমি একদিন আসবে।যদি পারো ওদের বলো–ভালোবাসাকে কখনো ভূলে যেতে নেই।আমি একসময় ওদের জন্য বেঁচে ছিলাম,এখন আল্লাহর কাছে যাচ্ছি।এখানে আসা মানেই সবকিছু শেষ না,এখানেই আল্লাহর রহমত শুরু, আল্লাহর ডাক শুরু। ”
নায়লার চোখ ভিজে আসে। চিঠির শেষ লাইনে ছোট করে লেখা —“Raincloud —–file A-17”
নায়লা চমকে ওঠে। বৃদ্ধাশ্রমের আমিনা দাদিও জানতেন এই নাম?তাহলে কি লায়লা, আরিয়ান,আমিনা দাদি—সবাই কোনো না কোনোভাবে যুক্ত?
কী এই রহস্য?
রাতে নায়লা আবার ল্যাপটপে ফাইলটা খোলে। ‘A-17’ ফোল্ডার খুলতেই স্ক্রিনে আসে একটা ভিডিও–
নায়লা বসে আসে,চোখে পানি,মুখে ভয়।
“যদি আমি না থাকি,মনে রেখো,ভালোবাসা মুছে ফেলতে চাওয়াই মানুষ কে ধ্বংস করে। আরিয়ান যদি তুমি এটা দেখো,আমাকে ক্ষমা করো।আমি জানতাম তারা আমাকে থামাবে। ”
ভিডিও শেষ। নায়লা হালকা শ্বাস নিচ্ছে,বুক কাঁপছে। আরিয়ান পাশে বসে আছে, নির্বাক।তার গাল বেয়ে নেমে আসে অশ্রু।
নায়লা আরিয়ান কে বলে,নিশ্চয়ই তুমি তোমার মাকে খুবই ভালোবাসতে তাই না?
আরিয়ান ধীরে বলে,হ্যা,কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারে নি।আর মাকে বোঝানোর মতো কোনো সময় ও পায় নি।আমার ভালোবাসা টা ছিল এক তরফা–যা আল্লাহর রহমতের মতো,প্রকাশ্য কাউকে বোঝানো যায় না,শুধু অনুভব করা যায়।
নায়লা তাকিয়ে থাকে।তার মনে হয়, ভালোবাসা হয়তো কখনো পারস্পরিক হয় না,কখনো হয় একপাক্ষিক।কিন্তু, তবুও সেটা বেঁচে থাকে— আল্লাহর কোনো অলিখিত রহস্যের মতো।
রাত গভীর হয়।
নায়লা নামাজে দাঁড়ায়।
সিজদাহ্য় কেঁদে বলে,
“আল্লাহ, যদি ভালোবাসা পাপ হয়,তবে তুমি কেন এটাকে এতো শক্তিশালী করেছো?
কেন এক মানুষ অন্য কে ভূলতে পারে না,যতই সময় পেরিয়ে যাক?”
তার সিজদার অশ্রু যেন এক সাগরের ঢেউয়ের মতো—
যা মুছে দিচ্ছে পৃথিবীর সমস্ত অহংকার। শুধু রেখে যাচ্ছে এক অনুভূতি– এক তরফা ভালোবাসা।
শেষ লাইনে ফেইড আউট–
জানালার বাইরে চাঁদ উঠেছে,
আকাশের ফাঁকে ফাঁকে হালকা আলোর রেখা।নায়লার ডেস্কে ল্যাপটপে লেখা —
“Chapter 6 Draft: The Sound of Silence “
নীরবতার শব্দ:
রাতের আকাশ টা অদ্ভুত নীরব।বৃষ্টির পরের ঠান্ডা বাতাসে যেন শব্দও হারিয়ে গেছে। নায়লার চোখের পাতা ভার হয়ে আসছে,কিন্তু ঘুম আসছে না। লায়লার ভিডিওর সেই শেষ লাইনটা বারবার মনে পড়ছে —-
“তারা আমাকে থামাবে…. “
কে সেই “তারা”?
কেন একজন মেয়েকে এমন ভয় পেতে হলো?
আরিয়ানও চুপচাপ, কিন্তু তার নীরবতা নায়লার চেয়েও ভারী।
সকালের আলো..
নায়লা জানালার পর্দা সরায়।দেখে রোদ ঝলমল করছে,কিন্তু মনে হয় চারপাশে কুয়াশা। রান্নাঘর থেকে গরম চায়ের গন্ধ আসছে,আরিয়ান বারান্দায় বসে কাগজে কিছু লিখছে।
নায়লা বলে,
” তুমি কি লিখছো?”
আরিয়ান থেমে যায়, মৃদু হেসে বলে, “কখনো কখনো নীরবতারও একটা শব্দ থাকে,নায়লা।তুমি শুনে ফেললে সব বদলে যাবে। ”
নায়লা একটু অবাক হয়।
সে টেবিলের ওপর কাগজের দিকে তাকায়—
ওখানে এক লাইন লেখা :
“Raincloud wasn’t a project….it was an experiment of love.”
নায়লার বুক ধড়ফড় করে ওঠে।
—-“একটা প্রেম নিয়ে গবেষণা? মানে কী?”
আরিয়ান উঠে দাঁড়ায়।
তার কন্ঠ নিচু, কিন্তু ভেতরে একটা আগুন—-
মা বলেছিল,”মানুষ ভালোবাসার ব্যাথা ভূলতে পারে না।তাই কিছু বিজ্ঞানী চেয়েছিল এমন এক প্রযুক্তি বানাতে, যা মানুষের মস্তিষ্ক থেকে ভালোবাসার স্মৃতি মুছে দিবে। ওরা একে নাম দেয় Raincloud। ”
নায়লার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়।
—“তাহলে তোমার মা……সে হয়তো বুঝে ফেলেছিল ওরা কি করতে যাচ্ছে। ”
আরিয়ান নি:শব্দে মাথা নাড়ে। তার চোখে এখন এক অদ্ভুত ঝড়।
—“মা চেয়েছিল মানুষ যেন নিজের ভালোবাসা কে মনে রাখে,কারণ ভালোবাসা না থাকলে মানুষ আল্লাহর কাছে থেকেও দূরে সরে যায়।
কিন্তু ওদের কাছে ভালোবাসা মানে শুধু এক রাসায়নিক পক্রিয়া—হরমোন, স্নায়ু,রেসপন্স। “
নায়লা ধীরে বসে পড়ে।তার মনে পড়ে যায় আমিনা দাদির কথাগুলো–
“ভালোবাসা আল্লাহর দেওয়া এক আলো।মানুষ যত চায়, তত তাকে নিভাতে পারে না।”
তার শরীর কাঁপছে।একদিকে বিজ্ঞান, অন্যদিকে বিশ্বাস। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সে যেন হারিয়ে যায় নিজের মধ্যেই।
দৃশ্য পরিবর্তন —– রাতে,বিশ্ববিদ্যালয়ের ল্যাব।
নায়লা ও আরিয়ান গোপনে ঢুকেছে পুরনো ল্যাবরুমে।এখানে লায়লা কাজ করতো।
মাঝে মাঝেই কেউ যেন হেঁটে যাচ্ছে এমন শব্দ আসে,ছায়াগুলো নড়াচড়া করে।
লায়লার ডেস্কে একটা পুরনো ফাইল পড়ে আছে,ধুলোয় ঢাকা।নায়লা সেটা খুলে দেখে —
ভেতরে লায়লার হাতে লেখা কিছু লাইন:
“ভালোবাসা একমুখী হলেও,
সেটাই মানুষ কে জীবিত রাখে।
আমি যদি হারাই,ও যেন বোঝে–
ভালবাসা থামে না,শুধু রূপ পাল্টায়।”
নায়লা অশ্রু গিলে ফেলে। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে,যেন শব্দও ভয় পাচ্ছে তাকে ছুঁতে।
হঠাৎ ল্যাবের লাইটটা টিমটিম করে জ্বলে ওঠে। কম্পিউটার স্ক্রিনে কিছু শব্দ ভেসে ওঠে—
“Access: Raincloud A-17”
নায়লা চমকে ওঠে। আরিয়ান দ্রুত কীবোর্ডে টাইপ করতে থাকে। স্ক্রিনে আসে একটা এনক্রিপটেড ডেটা-
যা মনে হয় কারো মানসিক স্মৃতি রেকর্ড করা।
নায়লা বলে,এটা কী?
আরিয়ান বলে, এটা আমার মায়ের মেমরি রেকর্ড……তার মৃত্যুর আগের।
বাতাস জমে যায়। নায়লার মুখের সামনে ভেসে ওঠে লায়লা মানে আরিয়ানের মায়ের মুখ– অবচেতন স্মৃতি, ভয়,আর এক অজানা যন্ত্রণা।
ভিডিওতে লায়লার কন্ঠ —
“তারা মনে করে ভালোবাসা এক ভূল,কিন্তু আমি জানি না,আমি কি ভূল ভালোবাসা বেছে নিয়েছি…
যদি আমি মরে যাই,মনে ,জেনে রেখো,
ওরা থামবে না।”
ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। স্ক্রিন কালো হয়ে যায়। নায়লা আর কিছু বলতে পারে না।তার বুকের ভেতর যেন এক দমকা ঝড় বইছে।
আরিয়ান ফিসফিস করে বলে, মা বলেছিল,একদিন কেউ এই সত্য খুঁজে বের করবে…
হয়তো তুমি। “
রাত প্রায় তিনটা।নায়লা একা বসে আছে। আকাশে তারার ঝিলমিল। বাতাসে নীরবতা। নায়লা আকাশের দিকে তাকিয়ে বলে,
“আল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসা দাও,তবে সেই ভালোবাসা যেন শুধু ব্যাথা না হয়—-
বরং সে যেন শিখে, কেমন করে কারো জন্য নিঃস্বার্থভাবে দোয়া করতে হয়। ”
তার ঠোঁটে নীরব হাসি, চোখে অশ্রু। দূরে ফজরের আজান ভেসে আসে।আকাশের রং পাল্টে যায়—
অন্ধকারের ভেতর আলো উঠতে শুরু করে।
ভূলে যাওয়ার আগুন:
রাত প্রায় ১:০০ টা।
ঢাকার বাতাসে হালকা কুয়াশা।নায়লা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয়,ক্লান্তি আর একরাশ প্রশ্ন।
লায়লার ভিডিও দেখার পর থেকে সে বুঝতে পারছে—
কেউ তাদের নজরে রাখেছে।ল্যাবে ঢোকার পর থেকেই অদ্ভুত কিছু ঘটছে। প্রতিদিন রাতে তার ফোনে আসে অচেনা নম্বর থেকে কল–
নীরব কিন্তু অনুভূত হয় কেউ ওদিকে নিঃশব্দে শুনছে।
দৃশ্য : বিশ্ববিদ্যালয়ের পার্কিং এরিয়া।
আরিয়ান গাড়িতে উঠছে। হঠাৎ রিয়ারভিউ মিররে দেখতে পায়–
একটা কালো গাড়ি, দূরে দাঁড়িয়ে কিন্তু লাইট নিভানো।
আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে গাড়ি চালিয়ে যায়।
দশ মিনিট পর- একই গাড়ি আবার দেখা যায় পেছনে।
তখন আরিয়ান ঠান্ডা গলায় বলে, “তারা আমাদের পিছু নিয়েছে। ”
নায়লা ভয় পেয়ে বলে,”কে তারা?”
আরিয়ান বলে,”যারা Raincloud প্রজেক্ট বানিয়েছিল….ওরা জানে আমরা সত্যের কাছে পৌছে গেছি। “
দৃশ্য পরিবর্তন —- একটি পুরনো ভবনের ছাদ।
নায়লা ও আরিয়ান লুকিয়ে আছে। বৃষ্টি পড়ছে, বাতাসে ঠান্ডা কাঁপন। আরিয়ান ল্যাপটপ খুলে বলে”,মায়ের ফাইলগুলো আমি ডিক্রিপ্ট করতে পারব,কিন্তু সময় লাগবে। ”
নায়লা আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি কি নিশ্চিত এটা নিরাপদ?
আরিয়ান হালকা হেসে বলে,”নায়লা,আমরা এখন যে পথে হাঁটছি,সেখানে নিরাপত্তা বলে কিছু নেই। ”
নায়লার চোখে-মুখে ভেসে ওঠে ভয়।তার মনে হয়,, এই পথটা হয়তো তার শেষও হতে পারে। কিন্তু সে এখন থামতে পারে না।
এক মুহূর্তে ল্যাপটপ স্ক্রিন জ্বলে ওঠে। তাতে একটা ভিডিও ফাইল খুলে যায়— লায়লা বসে আছে, পেছনে Raincloud লোগো।
“আমি জানি তারা এই প্রযুক্তি ভূল হাতে দিচ্ছে। তারা বলেছিল, এটা মানুষের কষ্ট মুছে ফেলবে।কিন্তু সত্যটা হলো–তারা ভালোবাসা মুছে ফেলে মানুষ কে নিয়ন্ত্রণ করতে চায়। ”
লায়লার চোখে ভয়, কন্ঠে কাঁপন।
“তারা আমার মেমরি মুছে দিতে চাইবে।যদি আমি বেঁচে না থাকি তাহলে জানবে– ভালোবাসা একমাত্র জিনিস যা আল্লাহর অনুমতি ছাড়া কেউ মুছে ফেলতে পারে না।”
ভিডিও বন্ধ। নায়লার শ্বাস ভারী হয়ে আসে। আরিয়ানও কাঁপছে। তার চোখে এখন আর বিজ্ঞানীর দৃঢ়তা নেই — আছে মা’কে হারানোর বেদনা।
সে নিচু গলায় বলে,”আমার মা আমার মতো ছিল না।আমার মা আল্লাহর প্রেম বোঝত।তার মতে সত্যিকারের ভালোবাসা মানুষ কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়।কিন্তু আমরা সবাই উল্টো কাজ করি।”
নায়লা ফিসফিস করে বলে,” তোমার মা এখনো বেঁচে আছে, কারণ যারা সত্যের পথে থাকে তাদের কখনো মৃত্যু হয় না।”
আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে থাকে তার দিকে— তার চোখে এমন দৃষ্টি, যেন কিছু বলতে চায় কিন্তু ভয় পায়। –আমি জানি না।কিন্তু আমি প্রতিদিন আমার মায়ের উপস্থিতি অনুভব করি।যেভাবে তুমি করো তোমার দোয়ার সময় আল্লাহ কে অনুভব।
হঠাৎ নিচ থেকে শব্দ আসে।
ছাদের নিচে কেউ হাঁটছে–ভারী বুটের আওয়াজ। নায়লার বুক ধড়ফড় করছে। আরিয়ান তারাতাড়ি ল্যাপটপ বন্ধ করে দেয়। দূরে সাইরেনের মতো শব্দ।
আরিয়ান ফিসফিস করে বলে, “তারা চলে এসেছে, নিচে নামবে না,চুপ থাকো।”
কিছুক্ষণের মধ্যে দরজায় জোরে ধাক্কা–
“Open the door!”
নায়লা চমকে ওঠে। আরিয়ান তার হাত ধরে জানালার দিকে নিয়ে যায়। বৃষ্টি ঝরছে,নিচে অন্ধকার গলি।নায়লা বলে,আমরা এখান থেকে নামব?
আরিয়ান বলে, হ্যা,যদি এখন না যাই,কখনোই পারব না।
তারা ঝাঁপ দেয় পাশের ছাদে। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়– বৃষ্টির শব্দ,হৃৎস্পন্দনে,আতঙ্ক সব একসাথে।
দৃশ্য : পুরনো মসজিদের বারান্দা।
দুজনেই ভিজে, হাঁপাচ্ছে। নায়লা চুপচাপ বসে থাকে আর বলে,”আমরা যদি সত্যিই মারা যাই,আল্লাহ আমাদের ক্ষমা করবেন? ”
আরিয়ান তাকায় তার দিকে। তার চোখে কোমলতা,ভয়,আর অদ্ভুত শান্তি।
“যদি আমাদের উদ্দেশ্য সত্য হয়,তাহলে আল্লাহর রহমত আমাদের আগেই পৌঁছে গেছে। ”
নায়লা বলে,”আমি ভয় পায় না মৃত্যুকে,আমি ভয় পায় যদি আমি ভূলে যাই কেন আমি লড়ছি। ”
আরিয়ান ধীরে বলে,”ভালোবাসা ভূলে গেলে মানুষ বেঁচে থাকে না,শুধু হেঁটে বেড়ায়। “
সকালে, শহরের বাইরে এক নির্জন জায়গা।
নায়লা ঘুম থেকে জেগে দেখে — চারপাশে নীরবতা। টেবিলের ওপর একটা ছোট পেনড্রাইভ পড়ে আছে,তার ওপরে একটা চিরকুট।তাতে আরিয়ানের হাতে লেখা :
“যদি আমি না ফিরি,এই ফাইলটা খুলে দেখো। এতে এমন কিছু আছে যা প্রমাণ করবে মায়ের মৃত্যু দুর্ঘটনা নয়।কিন্তু সাবধান — ওরা তোমাকেও থামাতে চাইবে।”
নায়লার হাত কাঁপে।বাতাসে এক অদ্ভুত গন্ধ। ধোঁয়া, বারুদের আর ভয়।দূরে কোথাও বিস্ফোরণের শব্দ।
সে দৌড়ে বাইরে যায়—
দেখে আগুনে পুড়ছে শহরের এক অংশ। লোকজন চিৎকার করছে,ফায়ার ট্রাকের সাইরেন বাজছে।
নায়লার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে– ভূলে যাওয়ার আগুন।
সে হাঁটু গেড়ে বসে পড়ে,
দুই হাত তুলে বলে—“আল্লাহ, যদি তুমি চাও আমি এই সত্য জানি,তাহলে আমাকে শক্তি দাও।আমি ওদের মতো ভূলে যেতে চায় না। ”
তার চোখ বেয়ে অশ্রু নেমে আসে। দূরে ভাঙা ভবনের ভেতর থেকে হঠাৎ একটা আওয়াজ –“নায়লা….”
সে ঘুরে তাকায়–
দেখে, ধোঁয়ার ভেতর দিয়ে আসছে এক ছায়া। চেনা কন্ঠ, পরিচিত দৃষ্টি।
কিন্তু কে?
আরিয়ান?
নায়লার ঠোঁট কাঁপে,গলা শুকিয়ে যায়–
“কে ওখানে?”
ছায়াটা এগিয়ে আসে…..
কিছু ভালোবাসা কখনো মরে না,শুধু ফিরে আসে অন্য রুপে।
যে আলো নিভে না:
ভোরের প্রথম আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। নায়লা দেখে চারপাশে ধোঁয়ার গন্ধ আর ধ্বংসের চিহ্ন। আগুন এখনো ধিকিধিকি জ্বলছে,বাতাসে বারুদের ভারী ঘ্রাণ।
তার শরীর ক্লান্ত, মন ভাঙা, তবুও চোখে একরাশ দৃঢ়তা-
আজ সে জানে, এই গল্পের শেষ হয়নি…. এখনো নয়।
দৃশ্য : ধ্বংসস্তুপের ভেতর।
নায়লা দৌড়ে যায় আগুনের দিকে। ধোঁয়ার ভেতর সেই ছায়া এখন স্পষ্ট– একজন পুরুষ, মুখে ধুলো, কপালে রক্তের দাগ।
নায়লা চিৎকার করে বলে,”আরিয়ান!”
ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়।আলোয় তার মুখ দেখা যায়— হ্যাঁ,সে আরিয়ান।কিন্তু তার চোখে এক অন্যরকম নীরবতা।
নায়লা ছুটে গিয়ে তাকে জরিয়ে ধরে।আরিয়ান ফিসফিস করে বলে,”আমি পারিনি, ফাইলটা তারা পেয়ে গেছে…. ”
নায়লা বলে,”চুপ কর,কিছু বলো না,আমরা ঠিক হয়ে যাবো।”
আরিয়ান হাসে,কিন্তু সেই হাসিতে ব্যাথা।
“নায়লা আমি জানতাম, আমার শেষ দেখে তুমি ভয় পাবে না।আমি আল্লাহর কাছে ফিরব— সত্যিকারের ভালোবাসা সেখানেই। ”
নায়লার চোখ ভিজে যায়। সে কাঁপা গলায় বলে,”তুমি কোত্থাও যাবে না,আমি তোমাকে কোথাও যেতে দিব না।
আরিয়ান নায়লার হাত ধরে বলে,”না, নায়লা।কিছু মৃত্যু দরকার হয়— যেন অন্যরা বাঁচতে শেখে।”
তার চোখ বন্ধ হয়ে আসে।
নায়লা কাঁদে,বারবার ডাক দেয়,
কিন্তু সে নীরব হয়ে যায়।
দৃশ্য পরিবর্তন — তিন দিন পর।
নায়লা এখন পাহাড়ের ছোট্ট এক গ্রামে আশ্রয় নিয়েছে। বাইরে নির্জন প্রকৃতি,ভেতরে তার ল্যাপটপে চলছে ফাইলগুলো–
আরিয়ানের দেওয়া শেষ ডেটা।
একটা ফোল্ডার খুলে সে দেখতে পায় নাম :”
Memory.exe – Do not forget.
কৌতুহল এবং ভয় একসাথে তার বুকে চেপে বসে। সে ক্লিক করে ফাইলটা খুলে।স্ক্রিনে ভেসে ওঠে লায়লার মুখ। লায়লা বলছে,
“যদি তুমি এই ভিডিও দেখো,বুঝবে আমি জানতাম এটা ঘটবে।
Raincloud কখনো শুধু প্রযুক্তি ছিল না। এটা ছিল এক মনস্তাত্ত্বিক পরীক্ষা— ভালোবাসা, স্মৃতি আর ঈমান কতোটা টিকে থাকে,তা মাপার। ”
নায়লার গলা শুকিয়ে যায়।
লায়লা আরও বলে,
“তুমি আরিয়ান কে পেয়েছিলে কারণ ও ছিল এই পরীক্ষার অংশ। ওর ভালোবাসা একপাক্ষিক ছিল না, কিন্তু অসম্পূর্ণ ছিল। আল্লাহ একে বেছে নিয়েছিলেন তোমার হৃদয়ে আলো জ্বালানোর জন্য। “
নায়লা ফিসফিস করে বলছে,তাহলে আরিয়ানের মা কি বোঝাতে চায়ছে সবকিছু পরিকল্পিত ছিল?
লায়লা ভিডিও তে আরও বলে,”আর ভালোবাসা কখনো পরিকল্পিত হয় না।কিন্তু যখন মানুষ ভূলে যায় ভালোবাসা কী?,তখন আল্লাহ কিছু হৃদয় কে ভেঙে দেন – যেন অন্যরা শেখে।”
রাত হয়।নায়লা ল্যাপটপ বন্ধ করে জানালার পাশে দাঁড়ায়। আকাশে পূর্ণিমার আলো,পাহাড়ে হালকা বাতাস।দূরে আজানের ধ্বনি —
“হ্যায়া আলাল ফালাহ…”
নায়লা তার বুকের উপর হাত রাখে।তার মনে হয়, হৃদয়ের ভেতর সেই হারিয়ে যাওয়া আরিয়ানের কন্ঠ ফিসফিস করছে–“ভালোবাসা মরে না নায়লা,তা শুধু রূপ বদলায়। “
দৃশ্য : এক বছর পর।
ঢাকার প্রান্তের সেই আশ্রম–
নাম”শেষ আশ্রয়।”
নায়লা এখন সেখানে কাজ করে।সেখানের বৃদ্ধ – বৃদ্ধারা হাসে,দোয়া করে,গল্প করে।সেখানে প্রতিদিন নায়লা সকলের পাশে বসে কোরআন পড়ে,আর প্রতিদিনই মনে পড়ে যায় আরিয়ান,লায়লা আর সেই অগ্নিরাত্রি।
একদিন এক ছোট্ট বাচ্চা এসে বলে,”আন্টি ,এই গাছটা কে লাগিয়েছে?”
নায়লা মৃদু হেসে বলে, “একজন,যে বিশ্বাস করত ভালোবাসা কখনো মরে না।”
বাচ্চা টা জিজ্ঞেস করে, তার নাম কী?
নায়লা আকাশের দিকে তাকিয়ে বলে, “আরিয়ান”।
বাতাসে দুলে ওঠে গাছের পাতা। সূর্যের আলো ছুঁয়ে যায় তার মুখে।
রাতে।নায়লা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ” আল্লাহ, যদি এই পৃথিবী অন্ধকার হয়,
তাহলে আমায় সেই আলো বানিয়ে দাও– যা নিভে না।”
ছায়ার ভেতর আলো:
রাতের আকাশ নেমে এসেছে ঢাকার বুকজুড়ে।রাস্তায় আলো আছে,কিন্তু নায়লার ভেতরে শুধু অন্ধকার। আরিয়ানের মৃত্যুর এক বছর হয়েছে,
কিন্তু আজও তার নাম উচ্চারণ করলে বুকের ভেতর একটা আগুন জ্বলে ওঠে।
নায়লা এখন “শেষ আশ্রয় ” বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক। মানুষভাবে সে শুধু সমাজসেবী।কিন্তু কেউ জানে না— সে এখনো Raincloud প্রজেক্টের শেষ রহস্য খুঁজছে।
একদিন বিকেলে,বৃদ্ধাশ্রমে একজন অচেনা অতিথি আসে। বেশ বয়স্ক,ধবধবে সাদা পোশাক,কালো চোখ, মুখে অদ্ভুত শান্তি। নায়লা এগিয়ে গিয়ে বলে,”আপনি কাকে খুঁজছেন?”
লোকটা মৃদু হেসে বলে, “আমি এখানে নতুন এক মানুষকে দেখতে এসেছি — আপনাকে।”
নায়লা অবাক হয়ে তাকায়।
“আমাকে?কিন্তু আমি তো কাউকে চিনিনা…..
লোকটা বলে,” আপনি চিনবেন না।আমি লায়লার ভাই। আরিয়ানের মামা।আমার নাম রায়ান।”
নায়লার হৃদয় থমকে যায়। লায়লা, আরিয়ান, তাদের নাম শোনা মাত্রই তার চোখের সামনে ভেসে ওঠে আগুন, অন্ধকার ও মৃত্যুর রাত।
সে চুপচাপ বসে পড়ে।
রায়ান সাহেব ধীরে বলে,”আমি জানি আমার বোন মারা গেছে। কিন্তু তার কিছু অসমাপ্ত কাজ ছিল। আর আপনি সেই কাজের উত্তর খুঁজছেন। ”
নায়লা বলে,আপনি কি করে জানলেন?
“আমি যেভাবেই হোক জেনেছি। ” রায়ান সাহেব বললেন।
নায়লা তাকায় তার দিকে।
“আপনি কি বলতে চান?”
রায়ান সাহেব পকেট থেকে একটা পুরনো চাবি বের করে টেবিলে রাখে।আর বলে,”এই চাবিটা “Project Raincloud ” এর মূল ল্যাবরুমের।লায়লার মৃত্যুর কয়েকদিন আগে আমাকে এই চাবিটা দিয়েছিল। ও বলেছিল — যদি কেউ আসল সত্যিটা খুঁজে, তাহলে তুমি তাকে এই চাবিটা দিও।”
নায়লার গায়ে কাঁটা দেয়। চারপাশ যেন ঠান্ডা হয়ে যায়। সে ধীরে চাবিটা হাতে নেয়। মেটালের ঠান্ডা স্পর্শে মনে হয় – যেন অতীতের সব ব্যাথা ফিরে এসেছে।
রাত হয়েছে। নায়লা এবং রায়ান সাহেব চুপচাপ রওনা হয় শহরের উপকন্ঠে, পুরনো এক বিল্ডিংয়ের দিকে।বিল্ডিংটার সামনে লেখা –“CloudTech Research– Access Restricted.”
দরজায় চাবি ঘুরতেই ভেতর থেকে মৃদু একটা আওয়াজ,যেন মেশিনের নি:শ্বাস চলছে এতদিন পরও।
ভেতরে ঢুকতেই নায়লার মনে হয় — এটা কেবল একটা ল্যাব নয়,এটা একটা কবরস্থান। যেখানে মরে আছে মানুষের বিবেক।
দেয়ালে পুরনো মনিটরগুলো জ্বলছে। তাতে ভেসে ওঠছে নাম– “Raincloud Memory Sync v2.0”
নায়লা এক স্ক্রিনে ক্লিক করতেই ভেসে ওঠে এক ফাইল – “Subject A- 23 : Arian Rahman.”
নায়লার নি:শ্বাস বন্ধ হয়ে আসে। তার চোখের সামনে ভেসে ওঠে আরিয়ানের মুখ।
Log Entry :
“Subject A-23 showed exception emotional resistance.
The memory of love could not be erased.
Instead, emotional overload led to self- destruction.”
নায়লার হাত কাঁপছে। সে চিৎকার করে বলে, “ওরা ওর মেমোরি নিয়ে খেলেছে!ওর ভালোবাসা মুছে ফেলতে চেয়েছিল!”
রায়ান সাহেব বলেন, “লায়লা বলেছিল, এই প্রজেক্ট ভালোবাসা ধ্বংসের নয়,প্রমাণের জন্য ছিল। ও দেখতে চেয়েছিল ভালোবাসা সত্যিই কি মরে যায়? ”
নায়লা হাঁপাতে হাঁপাতে বলে,”তাহলে আরিয়ান মরে যায় নি…ও বেঁচে আছে ওদের ডাটায়!”
রায়ান সাহেব বলেন, “হয়তো তাই, কিন্তু ওকে ফিরিয়ে আনার চেষ্টা মানে নিজের জীবন বিপন্ন করা।”
নায়লার চোখে দৃঢ়তা।
“আমি ভয় পায় না।ওর ভালোবাসা আমাকে মৃত্যুর ভয় থেকে মুক্ত করেছে।”
নায়লা কম্পিউটারের সামনে বসে কোড টাইপ করতে থাকে। পুরনো যন্ত্রগুলো কাঁপতে শুরু করে,আলোগুলো ঝলমল করে ওঠে। হঠাৎ এক পর্দায় ভেসে ওঠে ডিজিটাল কন্ঠ–
“Unauthorised access detected.”
লায়লার রেকর্ডেড ভয়েস বাজতে শুরু করে–
“এখানে যদি এসে থাকো,আর যদি তুমি এটা শুনো,জানবে– তুমি আমার জায়গায় এসে পৌঁছেছো।ভালোবাসা এক অমর কোড, আল্লাহর নিদর্শন– যা কোনো প্রোগ্রাম মুছে ফেলতে পারে না।”
নায়লার চোখে জল।সে ফিসফিস করে বলে, “আমি প্রস্তুত।তুমি আমায় পথ দেখাও।”
ঠিক তখনই, এক কোণায় পুরনো প্রজেকশন চালু হয় এবং স্ক্রিনে ভেসে ওঠে আরিয়ানের মুখ।
তার চোখে কোমল আলো, যেন সত্যিই সে বেঁচে আছে।
“নায়লা, আমি জানি তুমি আসবে।আমি হয়তো এখন আলো আর ছায়ার মাঝে আছি, কিন্তু আমি কখনো তোমার হৃদয় ছাড়িনি। যদি তুমি সত্য জানতে চাও, তাহলে এই ল্যাব ধ্বংস করে দাও।কারণ মানুষ ভালোবাসার প্রমাণ চায়, কিন্তু ভালোবাসাকে বুঝতে পারে না।”
নায়লার বুক ফেটে কান্না আসে। সে কীবোর্ডে শেষ কোড টাইপ করে–“DELETE ALL- RAINCLOUD SYSTEM.”
স্ক্রিনে ভেসে ওঠে বার্তা:
“Warning : This action is irreversible.”
নায়লা বলে,”ভালোবাসাও তাই ।”
সে এন্টার চাপতেই, সব আলো নিভে যায়। চারপাশে শুধু অন্ধকার আর এক ঝলক সাদা আলো– যেন ছায়ার ভেতর থেকে আলো ফেটে বের হচ্ছে।
ভোর।
পাহাড়ের পাদদেশে নায়লা একা দাঁড়িয়ে। আকাশে প্রথম সূর্যের আলো। তার হাতে এখনো সেই চাবিটা– যা দিয়ে সে অন্ধকার ভেঙেছিল।
দূর থেকে ভেসে আসে শিশুর হাসি,মসজিদের আজান আর বাতাসে শান্তির গন্ধ।
নায়লা চোখ বন্ধ করে বলে, “আরিয়ান,আমি জানি এখন তুমি আলো হয়ে গেছো।তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে–আল্লাহর কাছে কেউ একা নয়।”
একটি প্রজাপতি এসে বসে তার হাতে।নায়লা মৃদু হেসে বলে, “তুমি ফিরে এসেছো, তাই না?”
সূর্যের আলোয় তার চোখে ঝিলিক পড়ে —
এক তরফা ভালোবাসার আলো নয়, অসম্পূর্ণ ভালোবাসার আলো।
আলোর পর্দার ওপারে:
বাতাসে ভোরের নি:শ্বাস। দূরে পাহাড়ের মাথায় সূর্য উঠছে, আর নায়লা আছে একা,
একটি পুরনো কাঠের বেঞ্চে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের মৃদু শব্দ– যেন আল্লাহর রহমতের কোনো নীরব সুর বাজছে।
নায়লার চোখে ক্লান্তি নেই, আছে এক অদ্ভুত শান্তি। সে জানে,লড়াইটা শেষ। কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন এখনও জ্বলছে —
আরিয়ান কোথায়?
সে কি সত্যিই আলো হয়ে গেছে, নাকি অন্য কোনো জগতে আটকে আছে, যেখান থেকে শুধু সে-ই ডাক শুনতে পায়?
রাতের বেলা নায়লা “শেষ আশ্রয় ” আশ্রমে একা ছিল। শুধু টেবিলে একখানা কোরআন রাখা। সে তিলাওয়াত শুরু করে —-“আল্লাহ আসমান ও জমিনের নূর।”(সূরা আন-নূর,আয়াত:৩৫)
এই আয়াত পড়তেই তার শরীর শিউরে ওঠে। চারপাশে যেন হালকা আলো ভেসে আসে। এবং বাতাসে একটা কন্ঠ – নরম,গভীর, পরিচিত।
“নায়লা”
নায়লার বুক ধড়ফড় করতে থাকে। সে চিৎকার করে বলে, আরিয়ান?এটা কি তুমি?
কন্ঠটা বলে,”না, আমি আর পৃথিবীতে নই।কিন্তু তোমার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আল্লাহর অনুমতিতে আমি ফিরে এসেছি শেষ একবারের জন্য। ”
নায়লার চোখে জল এসে যায়।
“তুমি মারা গিয়েছিলে….”
আরিয়ান বলে, “শরীর মারা যায়, আত্মা নয়।
ভালোবাসা আল্লাহর নূরের এক টুকরো,সেটাকে মৃত্যু ছুঁতে পারে না।”
নায়লা কাঁপা গলায় বলে, “তুমি এখন কোথায়? “
“দুই জগতের মাঝে — আলোর পর্দার ওপারে।
আমি এখানেই আছি, তোমার হৃদয়ের পাশে।”
নায়লার চোখে সেই মুহূর্তে অশ্রু ও আলো মিশে যায় —
সে মনে করে, যেন সত্যিই কেউ বসে আছে তার পাশে।
আত্মার সংলাপ।
রাত গভীর। নায়লা চোখ বন্ধ করে শুনে সেই কন্ঠের প্রতিটি শব্দ–
একটা সংলাপ শুরু হয়,যেখানে ভাষা নেই, শুধু অনুভব। “নায়লা,তুমি জানো কেন আল্লাহ ভালোবাসা দিয়েছেন? ”
“না।”
“কারণ ভালোবাসা মানুষ কে নিজের সীমা থেকে ওপরে তোলে।তুমি আমার জন্য কেঁদেছো,লড়েছো,পার্থনা করেছো– এগুলো ছিল তোমার আত্মার পরিক্ষা। ”
নায়লা বলে,”তুমি কি আমাকে ক্ষমা করেছো?”
আরিয়ন বলে,”তুমি আমায় কিছুই করনি।যা করেছ তা হলো – ভালোবাসা। ভালোবাসা মানেই ক্ষমা করা,আর আল্লাহই সেই ভালোবাসার উৎস। ”
নায়লার চোখে অশ্রু গড়িয়ে পড়ে। সে বলে, “আমি এখন কী করবো? “
“আলো ছড়াও।এই পৃথিবীতে অনেক অন্ধকার আছে। কিন্তু যদি একজন মানুষও তোমার ভালোবাসাই আল্লাহ কে খুঁজে পায়, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো পাওয়া। ”
নায়লা চুপচাপ বসে থাকে। তার মনে হয়,বাতাসে যেন ফুলের গন্ধ – রাতের জুঁই,যা আগে কখনো সে টের পায় নি।
বাস্তবের ফাটল
নায়লা ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখে —
এক বিশাল মাঠ,আলোয় ভরা,দূরে দাঁড়িয়ে আছে আরিয়ান,সাদা পোশাকে, শান্ত মুখে।
সে ডাক দেয়, “নায়লা,এসো।”
নায়লা দৌড়ে যায়, কিন্তু মাঝপথে একটা আলোর দেয়াল দাঁড়িয়ে যায়। সে হাত বাড়ায়, কিন্তু ছুঁতে পারে না।
আরিয়ান বলে, “আরিয়ান বলে, এটাই পর্দা।তুমি এখন পৃথিবীতে, আমি নই।কিন্তু আমরা আবার দেখা পাবো-যখন তোমার সময় আসবে। ”
নায়লার গলা ভারী হয়ে আসে। সে কাঁদে,চিৎকার করে বলে, “আমি অপেক্ষা করবো।”
আরিয়ান হাসে।
“না,বেঁচে থাকো।ভালোবাসা মানে অপেক্ষা নয়,বেঁচে থাকা- সৎভাবে, আলো ছড়িয়ে।”
এক মুহূর্তে দৃশ্যটা মুছে যায়।নায়লা জেগে ওঠে– কিন্তু তার হাতে পড়ে আছে একটা সাদা ফুল। স্বপ্নের ফুল, বাস্তবে। সে বুঝে যায় — পর্দার ওপারে থেকেও ভালোবাসা সত্যি।
জীবনের নতুন শুরু
কয়েকমাস পরে, নায়লা “শেষ আশ্রয় ” থেকে একটা নতুন প্রতিষ্ঠান শুরু করে –“আলোর ছায়া ফাউন্ডেশন ”
যেখানে বৃদ্ধরা,এতিমরা,একাকী মানুষরা আশ্রয় পায়।
প্রতিদিন সকালে সে বলে, “ভালোবাসা কোনো মানুষ কে ছোট করে না,এটা তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়।”
লোকেরা তাকে “আলোর মানুষ” বলে ডাকে।
কেউ জানে না, তার আলো কোথা থেকে আসে–
কিন্তু নায়লা জানে,
প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু,
আরিয়ানের রেখে যাওয়া নূরের অংশ।
রাত।নায়লা আকাশের দিকে তাকিয়ে বলে, “আরিয়ান,আজ আবার তাঁরা ভরে গেছে আকাশ। আমি জানি তুমি ওখানে…. “
দূরের আকাশে একটা উল্কা ঝরে।
নায়লা মৃদু হাসে।তার চোখে প্রতিফলিত হয় সেই আলো–যা কখনো নিভে না।
ফিরে আসার সময়:
ভোরের বাতাসে হালকা ঠান্ডা। নায়লা এখন ঢাকার বাইরে, পাহাড়ঘেরা এক গ্রামে চলে এসেছে– এক নতুন জীবন শুরু করতে। তবুও প্রতিদিন ভোরে সে এক জায়গায় যায় — পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখে।
তার মনে হয়, আলোতে যেন কেউ ডাকছে।একই কন্ঠ, একই সুর, যা সে একদিন “আলোর পর্দার ওপারে” শুনেছিল।
নতুন ছায়া
একদিন সকালে, নায়লার ফাউন্ডেশনে আসে এক নতুন সেচ্ছাসেবক– রাফিন।
চুপচাপ স্বভাবের,কিন্তু চোখে অদ্ভুত এক গভীরতা। নায়লা প্রথম দেখাই কিছু একটা অনুভব করে–
একটা পরিচিত ভাব,কিন্তু ব্যাখ্যা করা যায় না।
রাফিন বলে,আপনার কাজের কথা শুনেছিলাম।
আমি সাহায্য করতে চায়, বিশেষ করে শিশুদের নিয়ে।
নায়লা বলে,”স্বাগতম, রাফিন।
আমাদের এখানে ভালোবাসাই একমাত্র নিয়ম।
রাফিন হালকা হাসে।কিন্তু সেই হাসিতে এমন এক শান্তি, যা নায়লার বুকের ভেতর ঢেউ তোলে।সে ভাবে– “এই চোখগুলো…. কোথায় যেন দেখেছি আগে।”
দিন যায়। রাফিনের মধ্যে নায়লা এক অদ্ভুত সাদৃশ্য খুঁজে পায় — তা কাজের ধরণ,কথা বলার ভঙ্গি, এমনকি হাঁটার ছন্দও আরিয়ানের মতো।
এক রাতে অফিসে লাইট চলে যায়। নায়লা মোমবাতি জ্বালায়।
রাফিন আসে এক কাপ চা নিয়ে, বলে–“অন্ধকারে আলোই সবচেয়ে সত্যি।”
নায়লর
হাত কেঁপে ওঠে। বলে,”তুমি এই কথা কোথায় শিখলে?”
রাফিন একটু থেমে বলে,”জানি না… মনে হয় অনেক আগে কোথাও শুনেছিলাম।”
নায়লার চোখে জল চলে আসে। তার মনে হয় — আত্মা কি সত্যিই ফিরে আসতে পারে?
একদিন পাহাড়ের পথে নায়লা ও রাফিন একসাথে যায়। বৃষ্টি শুরু হয় হঠাৎ। নায়লা পড়ে যেতে যাচ্ছিল– রাফিন ধরে ফেলে। সেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ে। একটা শব্দহীন সময় থেমে যায়।
নায়লার মনে হয়, সে ফিরে গেছে সেই পুরনো বৃষ্টির রাতে– যেদিন আরিয়ান প্রথম তার হাত ধরেছিল।
রাফিন হালকা গলায় বলে,”আপনার চোখে যেন অনেক কষ্ট আছে। ”
নায়লা জবাব দেয় না। শুধু আকাশের দিকে তাকায়- বৃষ্টি আর অশ্রু একসাথে ঝরে।
সেদিন রাতে নায়লা ঘুমাতে পারে না।সে ফাউন্ডেশনের ছোট ঘরে বসে কোরআন পড়ে। আলো নিভে যায়, বাতাসে এক পরিচিত ঘ্রাণ – রজনীগন্ধা।
একটা কন্ঠ ফিসফিস করে বলে, নায়লা।
নায়লা কেঁপে ওঠে।
“আরিয়ান?”
“হ্যা।কিন্তু এবার আমি নতুন রুপে ফিরে এসেছি।যে ভালোবাসা একদা এক তরফা ছিল, আজ তা পূর্ণতা খুঁজছে।”
নায়লার চোখে অশ্রু। সে বলে, “রাফিন…?”
“আত্মা ঘুরে ফিরে আসে যখন ভালোবাসা অসম্পূর্ণ থাকে। আল্লাহর ইচ্ছাতেই আমি তার রুপে ফিরে এসেছি। তোমাকে শেষবারের মতো আলো দেখাতে।”
নায়লা বলে,”তাহলে এবারও তুমি চলে যাবে?”
“না,এবার তুমি আমাকে বিদায় দেবে নিজে থেকে।কারণ ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়– বিদায় দেওয়া।”
পরদিন ভোর। নায়লা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখে। রাফিন আসে,পাশে দাঁড়ায়। চুপচাপ দুজন।
নায়লা বলে,”তুমি কি কখনো মনে করো,আমাদের আগে কোথাও দেখা হয়েছে?”
রাফিন মৃদু হেসে বলে, “হয়তো।কিছু অনুভূতি সময়ের বাইরে থাকে। ”
নায়লা চোখ বন্ধ করে বলে, “তুমি যদি সত্যিই সে হও, আমি তোমাকে ভালোবেসেছি আর মুক্তি দিলাম।”
রাফিন হালকা বাতাসের মতে হাসে।
“এটাই ফিরে আসার সময় ছিল, নায়লা।”
এক মুহূর্তে বাতাসে সাদা আলো ছড়িয়ে পড়ে– নায়লার চোখ ঝলসে যায়। যখন চোখ খোলে,রাফিন নেই।
শুধু দূরে পাহাড়ের চূড়ায় একটা উল্কা ছুটে যায়— যেন আলে ফিরে যাচ্ছে নিজের ঘরে।
নায়লার পরিণতি
বছর কেটে যায়। নায়লা এখন বৃদ্ধ, কিন্তু মুখে শান্তির রেখা।তার ফাউন্ডেশন এখন দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।প্রতিদিন সকালে সে সূর্যোদয়ের সময় বলে–
“এক তরফা ভালোবাসা কখনো একা থাকে না। এটা আল্লাহর রহমতের আরেক না।”
তার পাশে থাকা শিশুরা জানে না,এই হাসিখুশি নারীর জীবনে ছিল এমন এক ভালোবাসা —
যা মৃত্যু পেরিয়েও ফিরে এসেছিল।
শেষ চিঠি:
বৃষ্টি পড়ছে হালকা।পাহাড়ের কুয়াশায় ঢাকা ছোট্ট সেই ফাউন্ডেশন এখনো দাঁড়িয়ে আছে,
যেখানে নায়লা একসময় বাঁচিয়ে তুলেছিল শত শত মানুষকে।এখন সেখানে সবাই তাকে “নানু” বলে ডাকে।
নায়লার বয়স এখন প্রায় ৭৫।তার চুল সাদা, কিন্তু চোখের ভেতরে এখনো আলো ঝলমল করে।সেই আলো যা সে আরিয়ানের চোখে দেখেছিল।
এক সকালে, নায়লার ফাউন্ডেশনের এক তরুণ কর্মী, রিদয়,দৌড়ে আসে তার ঘরে।
“নানু, ডাকপিয়ন এসেছে। আপনার নামে একটা চিঠি।”
নায়লা অবাক হয়। বহুবছর হলো কেউ তাকে চিঠি লেখেনি।খামটা পুরনো, কিন্তু ভেতরের কাগজ একদম পরিষ্কার। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা —
“নায়লর হাতে পৌছাবে,যেদিন সূর্য ও বৃষ্টি একসাথে পড়বে।”
নায়লা জানালা দিয়ে বাইরে তাকায় —
ঠিক সেই মুহূর্তে সূর্যরশ্মি মেঘ ভেদ করে বেরোচ্ছে,
আর হালকা বৃষ্টি ঝরছে মাটিতে।
তার গাল বেয়ে নেমে আসে এক ফোঁটা জল।
সে ফিসফিস করে বলে, “তুমি?”
চিঠির শুরু।
নায়লা ধীরে ধীরে চিঠিটা খোলে।
কাগজে লেখা আছে পুরনো, অথচ স্পষ্ট হাতের লেখা। সে পড়তে শুরু করে —
“নায়লা,
যদি তুমি এই চিঠি পেয়ে থাকো,তাহলে বুঝে নিও আমি ফিরে এসেছি — তবে এবার চিঠির আকারে।
জানি,তুমি আজও প্রশ্ন করো,আমি আসলে চলে গিয়েছিলাম,নাকি ছিলাম তোমার ভেতরেই?”
চিঠির পরের অংশটা নায়লার বুক কাঁপিয়ে দেয়।
“তুমি হয়তো জানতে চাও, আমি মারা গিয়েছিলাম কীভাবে। সেই ‘ Raincloud Project ‘— মনে আছে?
আমি জানতাম তারা যা করছিল তা শুধু গবেষণা নয়,ওরা মানুষের মন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। আমি সেটা থামাতে চেয়েছিলাম,তাই আমাকে দুর্ঘটনা’র নামে মেরে ফেলা হয়েছিল।”
“আর এখন আমি সত্যিই শান্তিতে আছি।তুমি যদি কখনো একা বোধ করো,জানবে,আমি তোমার পাশে আছি — বাতাসের মতো, আলোর মতো। আমাদের ভালোবাসা এক তরফা ছিল না,ছিল দুই আত্মার সংযোগ, যা সময়, মৃত্যু, বা দুরত্ব কোনোকিছুই ছিন্ন করতে পারে না।
যখন তুমি এই চিঠি পড়বে, তখন আকাশের দিকে তাকিও।আমি সেখানে থাকবো– তোমার নাম ধরে ডাকব।”
নায়লার গাল বেয়ে নেমে আসে অশ্রু। সে জানালার দিকে তাকায়।আকাশে ঠিক তখনই এক উল্কা ছুটে যায়– যেন আলো ফিরে যাচ্ছে নিজের ঘরে।
নায়লা হাসে।চোখ বুজে বলে,”আলহামদুলিল্লাহ….. এবার আমি সত্যিই শান্তিতে।”
কয়েকদিন পর, নায়লাকে মৃত পাওয়া যায় তার ঘরের জানলার পাশে—
হাসি মুখে, কোরআন -এর উপর হাত রেখে। তার সামনে সেই চিঠি টা খোলা,আর পাশে এক লাইন লেখা –“ভালোবাসা মৃত্যু নয়,এটা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি।”
বছর পর,
নায়লার ফাউন্ডেশনের দেয়ালে টাঙানো হয় এক ফলক–“এক তরফা ভালোবাসা “–
উৎসর্গ সেইসব হৃদয় কে, যারা ভালোবেসেও হারায়নি।
আর বাইরে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক মেয়ে বলে, আমি বড় হয়ে নায়লা নানু’র মতো হতে চাই।
ভালোবাসার পরের জীবন:
নায়লার মৃত্যুর পর এক বছর কেটে গেছে। “আলোর ছায়া ” ফাউন্ডেশন এখন দেশের সেরা মানবিক সংস্থাগুলোর একটি। এর গেটের উপরে এখনো লেখা –“ভালোবাসা মৃত্যু নয়,এটা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি।”
নায়লার ছবি ঝুলছে অফিসের দেয়ালে-
চোখে সেই একই শান্ত হাসি।
কিন্তু তার অনুপস্থিতিতেও যেন পুরো জায়গাটা তার উপস্থিতিতে ভরা।
রিদয় এখন ফাউন্ডেশনের পরিচালক। যে ছেলে একসময় নায়লার কাছে থেকে ‘জীবনের মানে’
শিখেছিল। আজ সে নিজেই অন্যদের জীবন গড়ছে।প্রতিদিন সকালে সে অফিসে ঢোকার আগে নায়লার ছবির সামনে দাঁড়ায়। একদিন তার চোখে পড়ে–
টেবিলের নিচে পুরনো একটি কাঠের বাক্স।ভেতরে কিছু নথি,একটা ডায়েরি আর ছোট্ট একটা ফ্ল্যাশড্রাইভ।
ডায়েরির প্রথম পাতায় লেখা –“যদি আমি একদিন না থাকি, এই ফাউন্ডেশন যেন ভালোবাসা শেখানোর কাজ চালিয়ে যায়। নাম নয়,হৃদয়ের কাজ যেন বেঁচে থাকে। ”
রিদয়ের বুক ভরে ওঠে। সে মনে মনে বলে,”নানু,আপনি শুধু এক তরফা ভালোবাসার গল্প লেখেননি, আপনি তা বাঁচিয়ে গেছেন। “
নতুন প্রজন্মের নায়লা
ফাউন্ডেশনের কাজ করে এক নতুন মেয়ে – আয়েশা।চোখে সৎ দৃঢ়তা, কথায় স্পষ্টতা।কিন্তু মাঝে মাঝে তার আচরণ নায়লার মতোই। সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে,শিশুদের হাসি দেখে চুপ করে যায়, আর রাতে ছাদের ওপর বসে তাঁরা দেখে।
রিদয় একদিন হেসে বলে,”তোমাকে দেখলে নায়লা নানু’র কথা মনে পড়ে। ”
আয়েশা মুচকি হেসে জবাব দেয়, “নায়লা নানু ছিলেন আমার দাদুর সবচেয়ে প্রিয় মানুষ। ছোটবেলায় মা তার গল্প বলত–কীভাবে তিনি নিজের ভালোবাসা ত্যাগ করে অন্যদের ভালোবাসতে শিখিয়েছিলেন।”
রিদয় অবাক হয়, “মানে,তুমি… নায়লার পরিচিত কারো মেয়ে? ”
আয়েশা হালকা মাথা নাড়ে, “হ্যা,আমার দাদু রহিমা — যিনি বৃদ্ধাশ্রমে নায়লা নানুর অনেক কাজে সহায়তা করছিলেন। “
পুরনো ঘরের নতুন আলো
একদিন ফাউন্ডেশনে “পৃরনো সদস্য পুনর্মিলনী” হয়।আসেন সেই বৃদ্ধাশ্রমের বেঁচে থাকা কয়েকজন মানুষ –কোহিনূর বেগম, রোকেয়া বেগম, শফিক সাহেব, বাদন সাহেব, নুসরাত বেগম আরও অনেকে।
রোকেয়া বেগম বলেন, “নায়লা ছিল আল্লাহর পাঠানো আশ্রয়।আমাদের ভাঙা গল্পগুলো সে জুড়ে দিয়েছিল নিজের জীবনের সুতোয়। ”
সবাই চুপচাপ।
রিদয়ের চোখ ভিজে ওঠে। সে ভাবে, “এই ফাউন্ডেশন কেবল প্রতিষ্ঠান নয়,এটা এক তরফা ভালোবাসার উত্তরাধিকার।”
ফ্ল্যাসড্রাইভের সত্য
রাতে রিদয় ফ্ল্যাসড্রাইভ খুলে দেখে –ভিডিওগুলো একের পর এক চলছে।
নায়লার রেকর্ড করা ভয়েস নোট,যেখানে নায়লা বলে–“ভালোবাসা সবসময় জিততে হবে এমন নয়।অনেক সময় ভালোবাসা মানে কাউকে ছেড়ে দিতে শেখা।আমি আমার ভালোবাসাকে হারিয়ে পাইনি,
বরং পেয়েছি অন্যদের মধ্যে।
যদি এই পৃথিবী একদিনও ভালোবাসা ভূলে যায়, এই ফাউন্ডেশন যেন মনে করিয়ে দেয় — কীভাবে ভালোবাসতে হয়। ”
রিদয়ের চোখে জল চলে আসে। তার মনে হয়, এই শুধু তার নয়,পুরো মানবজাতির জন্য রেখে গিয়েছিলেন নায়লা।
বছর ঘুরে যায়। রিদয় আর আয়েশা একসঙ্গে ফাউন্ডেশন চালায়।শিশুরা হাসে,বয়স্করা আশ্রয় পায়,আর প্রতিটি মানুষ সেখানে শেখে—ভালোবাসা মানে শুধুই পাওয়া নয়,দেওয়া শেখা।
একদিন বিকেলে বৃষ্টি নামে। আয়েশা ফাউন্ডেশনের ছাদে দাঁড়িয়ে বলে, “রিদয় ভাই, কখনও কখনও মনে হয় নায়লা নানু এখনো আছেন। এই বৃষ্টিতে, এই গাছের পাতায়, এই হাসিগুলোর মাঝে। ”
রিদয় চুপ করে থাকে।
দূরে সূর্য আর মেঘ মিশে একটা রংধনু তৈরি করেছে।
সে আস্তে বলে, “হয়তো সত্যিই আছেন।
ভালোবাসা তো এমনই হয়– কখনো মরে না।”
কয়েক বছর পর, একটি বই প্রকাশিত হয়– “এক তরফা ভালোবাসা :নায়লার জীবন ও উত্তরাধিকার।”
বইয়ের শেষ পাতায় লেখা —“এই পৃথিবীতে কেউ একা নয়,যদি তার হৃদয়ে ভালোবাসা থাকে। ভালোবাসা মানে অপেক্ষা নয়,ভালোবাসা মানে কাউকে শান্তিতে বাঁচতে দেওয়া। “
ফিরে দেখা এবং নায়লার শেষ বার্তা:
সময় বয়ে যায় নদীর মতো- ধীরে,নীরব অথচ নিরন্তর। নায়লার মৃত্যুর পর কেটে গেছে দশ বছর।”আলোর ছায়া “ফাউন্ডেশন এখন শুধু একটি প্রতিষ্ঠান নয়,এটা এক প্রেরণার নাম– ভালোবাসা, ত্যাগ আর মানবতার প্রতীক।
নতুন প্রজন্মের গল্প
ফাউন্ডেশনের প্রধান গেট দিয়ে এখন প্রতিদিন শত শত মানুষ প্রবেশ করে।
সামনের দেয়ালে নায়লার বিশাল এক দেয়ালচিত্র, যেখানে লেখা — ” ভালোবাসা এক তরফা হলেও, যদি তা নি:স্বার্থ হয়– তাহলে সে-ই পূর্ণতা।”
এই দেয়ালচিত্রটি একেঁছিল এক তরুণী– আয়েশা রহমান,এখন বয়স ৩৫ বছর।নায়লার আদর্শে বেড়ে ওঠা মেয়েটি এখন ফাউন্ডেশনের প্রধাণ অভিভাবক। তার নিজেরও এখন এক মেয়ে আছে — নাম হানিয়া। বয়স ১২ বছর।চোখ দুটো ঠিক নায়লার মতো শান্ত কিন্তু গভীর।
মা ও মেয়ের সন্ধ্যা
একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছে বাইরে। আয়েশা আর নায়লা বারান্দায় বসে আছে, চা হাতে,গায়ে হালকা কম্বল।
হানিয়া জিজ্ঞেস করে, “মা,নায়লা কে ছিলো? সবাই ওকে এতো শ্রদ্ধা করে কেন?
আয়েশা তার মেয়েকে সুন্দর করে বুঝিয়ে বলে,” নায়লা নানু ছিলেন এমন মানুষ, যে ভালোবাসাকে নিজের জীবন বানিয়েছিলেন।তিনি কারো ভালোবাসা পাননি,কিন্তু এমন ভালোবাসা রেখে গেছেন,যা এখনো মানষকে বাঁচিয়ে রাখে।”
হানিয়া অবাক হয়ে বলে,”মানে তিনি কাউকে ভালোবাসতেন? ”
আয়েশা কিছুটা হাসে।
“হ্যা”
হানিয়া একদিন ফাউন্ডেশনের পুরনো ঘরে ঢুকে যায়। টেবিলের নিচে থেকে বের করে একটা পুরনো কাঠের বাক্স।তার ভেতরে এখনো আছে সেই নায়লার ডায়েরি। সে ধীরে ধীরে পাতাগুলো উল্টায়। এক পাতায় লেখা –“যদি আমি না থাকি, তবুও আমার ভালোবাসা যেন বাতাসে মিশে থাকে। যেন মানুষ বুঝতে পারে — এক তরফা ভালোবাসাও হতে পারে সুন্দর। ”
হানিয়ার চোখ ভিজে যায়। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। “মা,আমি বড় হয়ে নায়লার মকো হতে চাই।”
আয়েশা চুপ করে মেয়ের মাথায় হাত রাখে।
“না,মা।তুমি তোমার মতো হও।কিন্তু তার মতো ভালোবাসতে শেখো।কারণ এই পৃথিবীতে কেউই পুরোপুরি কারো মতো হতে পারে না।কিন্তু কারো গুণ, ভালো দিকগুলো অবশ্যই নিজের মধ্যে নিতে পারে। ”
অন্যদিকে রিদয়ের বয়স এখন ৩৮।মুখে শান্তির রেখা। তিনি এখনো প্রতিদিন বিকেলে নায়লার ছবির সামনে বসেন।
একদিন আয়েশা গিয়ে বলেন, “রিদয় ভাই, আজ হানিয়া নায়লা নানুর গল্প শুনেছে। ”
রিদয় হাসে।তাহলে নায়লা নানুর ভালোবাসা হারায়নি, শুধু প্রজন্ম বদলেছে।”
সেদিন রাতে রিদয় নিজের ডায়েরিতে শেষবারের মতো লেখেন–“নায়লা নানু,তুমি বলেছিলে এক তরফা ভালোবাসাই পূর্ণ।আর আজ সত্যিই বুঝি– অসম্পূর্ণ ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে পূর্ণ গল্প। কারণ এক তরফা ভালোবাসাই একজন মানুষ, আরেকজন মানুষকে কোনো স্বার্থ ছাড়াই সারাজীবন নিজের মনের মধ্যে রেখে দেয়। “
পুরনো ভবনের গোপন আলমারি
বছর কুড়ি পেরিয়ে গেছে নায়লার মৃত্যুর পর। ফাউন্ডেশনের পুরনো অংশে সংস্কার চলছে। একদিন, এক শ্রমিক দেয়াল ভাঙতে গিয়ে একটি ছোট লোহার আলমারি খুঁজে পায় — ভেতরে একটি খাম,উপরে পুরনো খালি দিয়ে লেখা –“যখন আমার গল্প শেষ মনে হবে, তখন এই চিঠি পড়ো।”
খামের উপরে ছোট একটি ফুলের আঁকা চিহ্ন — ঠিক সেই ফুল যা নায়লা ভালোবাসতেন সবচেয়ে বেশি — রজনীগন্ধা।
আয়েশা খবর পেয়ে দৌড়ে আসে।চিঠিটা খুলে টেবিলের ওপর রাখে।রিদয়ও আসে এই খবর শুনে।
আয়েশা আস্তে করে পড়তে শুরু করে,
“ভালোবাসা কাউকে জয় করা নয়,বরং কারো জীবনে আলো হয়ে থাকা। ”
সেই মুহূর্তে সবাই নীরব। বাতাসে হালকা বৃষ্টি নামে।যেন নায়লা নিজেই ফিরে এসেছেন — চুপচাপ, হাসিমুখে, আশীর্বাদ হয়ে।
রাত নেমেছে। আয়েশা ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়।তার চোখে প্রতিফলিত হয় এক তারার আলো।মনে হয় — নায়লা এখনো আছেন,সব ফোঁটা, সব নি:শব্দ ভালোবাসার মাঝে।
“ভালোবাসা যদি সত্যি হয়,
তবে কখনো শেষ হয় না।
শুধু মানুষ বদলায়, গল্প বেঁচে থাকে। “
ভালোবাসার উত্তরাধিকার:
সময় — ১৫ বছর পর।
ফাউন্ডেশনের পুরনো পরিচালক আয়েশা রহমানের মেয়ে হানিয়া রহমান নায়লার আদর্শকে বাস্তবে রূপ দিয়েছে। সে ছোট থাকতে বলেছিল -“আমরা একদিন একটা শহর বানাবো,যেখানে ভালোবাসা মানে দায়িত্ব নয়,জীবনের প্রেরণা বোঝাবে। ”
নূরনগর গড়ে ওঠে বাংলাদেশের উত্তরের এক প্রান্তে।শহরটির কেন্দ্রস্থলে বিশাল একটি উদ্যান,নামের ফলকে লেখা -“নায়লা স্মৃতি উদ্যান”
— ভালোবাসা কখনো একা নয়।
যেখানে প্রতিদিন মানুষ আসে, ফুল ফোঁটে,বাচ্চারা খেলে,বৃদ্ধরা গল্প করে।
এমনকি দরিদ্রদের জন্য আলাদা এলাকা– “আশ্রয় চত্বর, যেখানে কেউ কখনো না খেয়ে ঘুমায় না ক্ষুধার্থ অবস্থায়।
উদ্যানের মাঝখানে নায়লার একটি বিশাল দেয়ালচিত্র — তিনি দাঁড়িয়ে আছেন এক হাতে বই,অন্য হাতে রজনীগন্ধার ফুল। দেয়ালচিত্রের নিচে খোদাই করা —
” এক তরফা ভালোবাসা মানে একাকিত্ব নয়,
বরং সেই আলো,যা অন্যের পথ দেখায়।”
এ যেন এক নতুন সংস্কৃতি –ভালোবাসা ও সহানুভূতির সমাজ।
নূর নগরের এক কোণে আছে পুরনো একটি বাড়ি — যেটা ছিল এক সময় নায়লার ফাউন্ডেশনের মূল কেন্দ্র।
কেউ এখন আর ওখানে থাকে না, কিন্তু রাতের বেলায় অনেকে বলে— বাড়িটার জানালা দিয়ে রজনীগন্ধার গন্ধ আসে।
একদিন এক সাংবাদিক লিখল–“নায়লার আত্মা এখনো নূরনগরে আসে,প্রতিদিন এই শহরকে আশীর্বাদ করে যায়। ”
কিন্তু হানিয়া হাসে–“নায়লা বেঁচে আছেন আমাদের মাঝেই। তার ভালোবাসা এখন এই শহরের বাতাসে মিশে আছে। ”
নূর নগরে এখন কোনো বৃদ্ধাশ্রম নেই। সবাই তাদের বৃদ্ধদের(বাবা, মা,শ্বশুর, শ্বাশুড়ি) কে নিজের ঘরেই রাখে।কারণ নায়লা শিখিয়ে গেছেন — “বৃদ্ধাশ্রম মানে সম্পর্কের পরাজয়। ”
শহরের প্রতিটি স্কুলে
নায়লার গল্প পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষকেরা বলেন –“এই নারী প্রমাণ করেছে,ভালোবাসা হার মানে না,কেবল দিক বদলায়। ”
নূর নগরে এখন আর কেবল একটি আশ্রয় নয়,এটা দর্শন,এক আন্দোলন।
নায়লার স্বপ্নের শহরটি এখন বাস্তবে দাঁড়িয়ে আছে — সবুজ ছায়ায় ঘেরা,বয়স্কদের মুখে হাসি,শিশুদের কোলাহলে ভরা,আর তার মাঝেখানে এক ফলক–
“নায়লা ফাউন্ডেশন : ভালোবাসাই মানবতার একমাত্র ভাষা। ”
রিদয় এখন ষাটের কোঠায়। চোখে আগের মতোই শান্তি, কিন্তু মুখে ক্লান্তি,চোখে চশমা। তিনি শুধু শহরের প্রশাসক নন,এক অভিভাবক–
যে প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে রজনীগন্ধার বাগানে পানি দেন,যেন ফুলের সাথে নায়লার স্মৃতিও বেঁচে থাকে।
এক সকালে তিনি বাগানে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ পেছন থেকে এক কিশোরী কন্ঠ ভেসে এলো–
রিদয় পেছনে তাকিয়ে দেখলেন এক কিশোরী — চোখে দীপ্তি, মুখে আত্মবিশ্বাস, কিন্তু সেই দৃষ্টিতে কোথায় যেন নায়লার ছায়া। মেয়েটির নাম দিয়া।সে নূরনগরের যুবক প্রশিক্ষণ কেন্দ্রে সমাজবিজ্ঞান পড়ে।নায়লার বই,বক্তৃতা, থিথিস– সব মুখস্থ তার।
দিয়া বলে,”আমি নায়লা আপার মতো হতে চাই।কিন্তু সবাই বলে,এই যুগে নায়লার মতো মানুষ টিকবে না।”
রিদয় বললেন, “নায়লার মতো মানুষেরা টেকে না।দিয়া— তারা যুগকে টিকিয়ে রাখে।”
ঠিক তখনই খবর এলো–
নূরনগরে বাইরে থেকে আসা এক বহুজাতিক কোম্পানি শহরের অর্ধেক জমি কিনতে চায়,উন্নয়ন প্রকল্পের নামে।তারা প্রতিশ্রুতি দিচ্ছে হাসপাতাল, রিসোর্ট, প্রযুক্তি পার্কের।
কিন্তু রিদয় বুঝলেন — এটা নায়লার শহর ধ্বংস করার ফাঁদ।
সভা বসলো।
দিয়া,হানিয়া দাঁড়িয়ে গেল তার প্রজন্মের প্রতিনিধি হয়ে। তাদের কন্ঠে আগুন আর ভালোবাসা একসাথে। দিয়া বলল,”আপনারা প্রযুক্তির উন্নতি চাইছেন, আমরা মানুষের উন্নতি চাই।
হানিয়া বলল,”এই শহর কোনো ব্যবসা নয়,এটা এক উত্তরাধিকার। ”
তবুও শহরের কিছু মানুষ প্রলুব্ধ হলো অর্থের লোভে।নূরনগরের ভেতরে ছড়িয়ে পড়লো বিভাজন — একদল বলছে,”উন্নয়নই বাঁচার উপায়। ”
আরেকদল বলছে,”ভালোবাসাই টিকে থাকার পথ।”
পরের দিন ভোরে রিদয়,দিয়া,হানিয়া নিয়ে গেলেন শহরের সব তরুণকে,নূরনগরের প্রাচীন বটগাছের নিচে। সেখানে তারা নিল এক শপথ — “এই শহর গড়েছিল এক তরফা ভালোবাসা, আমরা একে রক্ষা করব এক নি:স্বার্থ বিশ্বাসে।”
সেদিন থেকেই শুরু হলো এক নতুন লড়াই। নায়লার ভালোবাসার উত্তরাধিকার শুধু শহরকে নয়,পুরো প্রজন্মকে এক করে ফেলল।যারা ভেবেছিল ভালোবাসা দুর্বলতা,তারা বুঝল— এটা আসলে অদম্য শক্তি।
ছায়ার শহরে আলো:
রাতটা ছিল নুর নগরের ইতিহাসে সবচেয়ে নিস্তব্ধ রাত।আকাশে চাঁদ, বাতাসে ধুলোর গন্ধ। যেন শহরটা কিছু একটা শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে।রিদয় বারান্দায় দাঁড়িয়ে দেখছেন দূরের টিলা — সেখানে নির্মাণ হচ্ছে ‘নূর নগর টেক পার্ক’।
শহরের কিছু ধনী পরিবার জমি বিক্রি করে দিয়েছে কোম্পানিটাকে।তারা বিশ্বাস করছে ‘এটাই অগ্রগতি’।কিন্তু রিদয়ের বুকের ভেতর একটা আগুন জ্বলছে– এটা কেবল জমি নয়,এটা নায়লার আত্মার টুকরো।
সেই রাতে অচেনা নম্বর থেকে এক ফোন এলো।একটা কন্ঠ — ঠান্ডা, ধীর কিন্তু ভয়ংকর আত্মবিশ্বাসে ভরা–
বলল,”মিস্টার রিদয়,আপনি জানেন না,
নায়লার শহর এখন আমাদের হাতের মুঠোয়। আপনি চান তো,আমরা আপনাকে বিশেষ সহযোগিতা দিতে পারি…..
একটা সই,আর আপনার জন্য এক কোটি টাকা।
রিদয় হেসে ফেললেন।
“আপনি জানেন না ভাই, এই শহরের দাম টাকা দিয়ে মাপা যায় না। ”
ফোনের ওপাশে কন্ঠটা কঠিন হয়ে গেল,
“তাহলে কাল সূর্য ওঠার আগেই আপনি বুঝবেন ছায়া কাকে বলে।”
সকালবেলা শহরজুড়ে ছড়িয়ে গেল এক খবর —
রজনীগন্ধা বাগানের অর্ধেক অংশে আগুন লেগেছে। মানুষ দৌড়ে গেল, রিদয়ও ছুটলেন।
সেই পুরনো বৃদ্ধাশ্রমের পাশের বাগান– যেখানে নায়লা প্রতিদিন বসে লিখতেন, সেই জায়গাটা কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
দিয়া,আয়েশা এবং আয়েশার মেয়ে হানিয়া দাঁড়িয়ে কাঁদছে।
হানিয়া বলল,”চাচা, তারা সব পুড়িয়ে দিলো।
রিদয় বললেন, “না।তারা ফুল পুড়িয়েছে, কিন্তু সুবাস নয়।” তার চোখে তখন অদ্ভুত দৃঢ়তা।
সে রাতেই নূর নগরের তরুণরা একত্র হলো।দিয়া,রামিন,নিশাত,হানিয়া, ফরহাদ, রিয়া,বাদন,ফারহান– সবাই মিলে ঠিক করলো,এই লড়াই আর প্রশাসনের নয়,এটা এক বিশ্বাসের যুদ্ধ।
তারা শহরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে লাগল– নায়লা কী স্বপ্ন দেখেছিলেন।
কীভাবে তিনি এক বৃদ্ধার চোখে নিজের মা-কে খুঁজেছিলেন,এক অচেনা শিশুর মুখে ভবিষ্যৎ দেখেছিলেন।
তারা আরও বলল,”যদি এই শহর হারায় তাহলে হারাবে সেই ভালোবাসা, যা আমাদের মানুষ করে রেখেছে। “
রক্ত আর রজনীগন্ধা:
ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। নূর নগরের আকাশে কালচে ধোঁয়া, আর বাতাসে এমন এক গন্ধ — যেন রজনীগন্ধা আর জলন্ত কাঠ একসাথে মিশে গেছে।
গতরাতেই ‘Tech Future City ‘–র নিরাপত্তাকর্মীরা বৃদ্ধাশ্রমের চারপাশে গোপনে বেড়া টানতে শুরু করছিল। তাদের হাতে সরকারের অনুমতিপত্র।
রিদয় সকালে সেখানে পৌঁছালেন দিয়া, হানিয়া এবং শহরের তরুণদের নিয়ে। চোখে রাগ নয়,অদ্ভুত এক স্থিরতা।বৃদ্ধরা এসে পাশে দাঁড়ালেন –রুমা বেগম,আনিকা বেগম,রফিক সাহেব, শফিক সাহেব আরও অনেকেই। তারা এখন দাঁড়িয়ে আছেন নতুন জীবনের জন্য লড়তে।
রিদয় শান্ত গলায় বললেন, “এই শহর নায়লার রক্তে তৈরি,এখানে শিকড় গেড়েছে ভালোবাসা — তোমাদের বুলডোজার এই শিকড় তুলতে পারবে না।”
কিন্তু কোম্পানির প্রতিনিধি এগিয়ে এল,”একজন যুবক, নাম আরমান হোসেন, চোখে দাম্ভিকতা, হাতে নথি।
সে বলল,”মিস্টার রিদয়,আপনারা যা করছেন, এটা রাষ্ট্রবিরোধী কাজ। এই জায়গাটা এখন সরকারের অধীনে। সরে যান,না হলে বলপ্রয়োগ করা হবে। ”
চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল।মুহূর্তের মধ্যে কয়েকজন শ্রমিক বেড়া টানার চেষ্টা করল,তরুণরা দৌড়ে গিয়ে বাধা দিল।
চিৎকার, ধাক্কাধাক্কি,কাঁচ ভাঙার শব্দ — সব মিশে এক বিশৃঙ্খল দৃশ্য। হঠাৎই এক শ্রমিকের হাতে থাকা লোহা এক বৃদ্ধার মাথায় লেগে গেল — হাসিনা খালা মাটিতে লুটিয়ে পড়লেন। রক্ত মিশে গেল রজনীগন্ধার পাপড়িতে।
সবাই থমকে গেল।
দিয়া ছুটে গেল তার দিকে, চিৎকার করে বলল,”দেখো,এটাই তোমাদের উন্নয়ন? ”
সেদিনের পর নূরনগরের মানুষ থেমে থাকেনি।শহরের প্রতিটি মানুষ বিক্ষোভে যোগ দিল।টেলিভিশন, সংবাদপত্র,সোশ্যাল মিডিয়া –
সব জায়গায় ছড়িয়ে পড়ল খবর —
“নূর নগরে হামলা,শহর জুড়ে প্রতিবাদ।”
দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল নূরনগর। বিখ্যাত সাংবাদিকরা আসতে লাগল,শিল্পীরা গান লিখল নায়লার নামে–“রক্তে রজনীগন্ধা ফোটে, ভালোবাসা থেমে থাকে না.. ….”
আরমানের কোম্পানি তখন সরকারের চাপের মুখে পড়ে গেল। তদন্ত শুরু হলো এবং প্রকাশ পেল–এই প্রকল্পের পেছনে বিশাল দুর্নীতির জাল।
একদিন সন্ধ্যায় আরমান একা এসে দাঁড়াল রিদয়ের সামনে। বৃষ্টির ফোঁটায় ভিজে তার চোখের দৃষ্টি নরম হয়ে গেছে। সে বলল,”আমি হেরে গেছি,মিস্টার রিদয়।”
রিদয় মৃদু হেসে বললেন, “ভালোবাসা ধ্বংস হয় না,আরমান।তুমি যত পুড়াবে,তত ছড়িয়ে পড়বে সুবাস।”
নায়লার শহরে নতুন ভোর:
ভোরের প্রথম আলো পড়েছে নূরনগরের রজনীগন্ধার বাগানে। ফুলগুলো যেন রোদে জ্বলজ্বল করছে,ঠিক যেমন নায়লা বলেছিলেন –“প্রভাত মানে কেবল আলো নয়,এটা নতুন শুরু করার সাহস। ”
সেই সাহসটাই এখন নূরনগরের প্রতিটি মানুষের ভেতরে জেগে উঠেছে।
সময়ের পালাবদল।
৪০ বছর পর।
সময় বদলে গেছে। প্রযুক্তি এখন জীবনের অংশ, কিন্তু নূরনগরে প্রযুক্তি মানে যন্ত্র নয়— মানুষের সেবায় নির্মিত এক সহচর।
রিয়ান ‘নায়লা ইনস্টিটিউট অফ হিউম্যানিটি অ্যান্ড টেকনলোজি-র পরিচালক।
সে গবেষণার দিক ঘুরিয়ে দিয়েছে –
মেশিন দিয়ে নয়,মানুষ দিয়ে মানুষকে বোঝার পথে। সে এক নতুন প্রজেক্ট শুরু করেছে– প্রজেক্ট রজনীগন্ধা”।
যেখানে তরুণরা শেখে কীভাবে বৃদ্ধদের সঙ্গে সময় কাটাতে হয়,তাদের গল্প শোনা,তাদের কে বুঝতে পারা।
নূরনগরে একটা নতুন স্কুল চালু করা হয়েছে। নাম– “শিশু নূর” বিদ্যালয়।এখানে বাচ্চারা বইয়ের পড়ার সাথে শেখে মমতা,কম্পিউটারের সঙ্গে শেখে করুণা।
স্কুলের দেয়ালে এখনো টাঙানো আছে নায়লার থিথিসের শেষ লাইনটি –“যেখানে দায়িত্বকে ভালোবাসা বলা হবে, সেখানেই সমাজ টিকবে। ”
বছর কেটে গেল।নায়লার শহরে এখন নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা এসেছে। তারা নায়লার নাম জানে,কিন্তু গল্প জানে না পুরোপুরি।
একদিন সকালে,
এক তরুণী শহরে হাঁটতে হাঁটতে বাগানের পাশে থেমে গেল। তার হাতে ক্যামেরা,
সে বলল রিয়নকে– আমি এই শহর নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি। নায়লা নামের এক নারী কীভাবে ইতিহাস বদলে দিয়েছিল, তা দেখাতে চাই সারা দুনিয়াকে।
তার নাম নূর, সে দিয়ার নাতনি।
ছায়ার শহর,
সময়– নূরনগরের নতুন যুগ।
নায়লার মৃত্যুর বহু বছর পর,নূরনগর এখন বিশ্বের নজরে এক বিস্ময়। এখানে নেই দারিদ্র্য, নেই একাকিত্ব –মানুষ শিখেছে কীভাবে ভালোবাসা দিয়ে সমাজ চালাতে হয়।
কিন্তু, আলো যতই উজ্জ্বল হয়,
ছায়া ততই গভীর হয়।
অদৃশ্য সংকেত।
একদিন রাতে রিয়ান তার গবেষণাগারে বসে ছিল। হঠাৎ তার সার্ভারে একটা অদ্ভুত সিগন্যাল দেখা গেল।
একজন অজানা প্রেরকের বার্তা-“নায়লার উত্তরাধিকার সম্পূর্ণ হয়নি।”
বার্তাটির সঙ্গে ছিল একটি এনক্রিপ্টেড কোড।
রিয়ান সেটির ডিকোড করতে গিয়ে অবাক হয়ে গেল — এটা নায়লার সময়কার এক পুরনো প্রযুক্তি ফাইল,যা কখনো প্রকাশ্যে আনা হয়নি।যা নায়লা আরিয়ানের মা লায়লার কাজ থেকে অনুপ্রাণীত হয়ে এবং কিছুটা ভবিষ্যতের কথা চিন্তা করেই তৈরি করেছিলেন।
ফাইলের নাম -“প্রজেক্ট ছায়া ”
নায়লার নোটে লেখা –“যদি কখনো মানুষ ভূলে যায় ভালোবাসার মানে,এই প্রজেক্টই তাকে সত্যের মুখোমুখি করবে।”
রিয়ান দ্বিধায় পড়ে গেল। এটা কি নায়লার শেষ সতর্কবার্তা? নাকি এমন কিছু, যা নূরনগরের ভিত্তি কাঁপিয়ে দিতে পারে?
লুকানো সত্য।
রিয়ান ও নূর(দিয়ার নাতনি) একসাথে তদন্ত শুরু করল।তারা নায়লার সেই ফাউন্ডেশনের পুরনো রেকর্ড ঘেঁটে জানতে পারল,নায়লা মৃত্যুর আগেই এক গোপন পরিক্ষার পরিকল্পনা করেছিলেন —
মানুষের মনের ভেতরে থাকা ‘অন্ধ দিক’ বুঝতে।
নায়লার বিশ্বাস ছিল, “মানুষ যতটা ভালোবাসতে পারে,ততটাই ধ্বংসও করতে পারে। ভালোবাসাকে পূর্ণ করতে হলে ছায়াকেও চিনতে হবে। ”
এই প্রজেক্টই ছিল তার সবচেয়ে বিপজ্জনক গবেষণা — যেখানে কিছু সেচ্ছাসেবী মানুষকে তাদের ভয়,ঈর্ষা ও হারানোর অনুভূতির মুখোমুখি হতে হয়েছিল।
বলা হয়,কেউ কেউ পাগল হয়ে গিয়েছিল….
তাই প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু এখন মনে হচ্ছে, কেউ একজন সেটিকে পুনরায় সক্রিয় করেছে।
নতুন মুখ।
নূরনগরে নতুন এসেছে একজন মানুষ — ড.রায়ান কাশেম, বহিরাগত মনোবিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞ।
তিনি দাবি করেন নায়লার ধারণাগুলো তিনি সম্পূর্ণ করতে চান।
রায়ান নূর এবং রিয়ানের সঙ্গে দেখা করে বলল,”নায়লা ভুল পথে গিয়েছিলেন, তিনি মানুষকে কষ্ট দিয়ে ভালোবাসা খুঁজতে চেয়েছিলেন। আমি চাই ভালোবাসাকে বাস্তবসম্মতভাবে পুন:নির্মাণ করতে।”
কিন্তু রিয়ান তার চোখে কিছু অস্বাভাবিকতা খুঁজে পেল।রায়ানের বক্তৃতাগুলো ধীরে ধীরে শহরে জনপ্রিয় হতে শুরু করল-
সে বলল, “ভালোবাসা মানে বোঝা নয়,লেনদেন।
আর যে দিতে জানে না,তার ভালোবাসা মূল্যহীন।”
নায়লার শহর বিভক্ত হতে শুরু করল।একদল রায়ানের কথায় মুগ্ধ, আরেকদল বলল,”এটা নায়লার শহরের আত্নাকে মেরে ফেলবে।”
রাতে নূর ফাউন্ডেশনের বাগানে গিয়ে দাঁড়ায়। রজনীগন্ধা ফুলের গন্ধ আর আগের মতো শান্ত নয়,বাতাসে যেন অজানা ভারী ভাব।
হঠাৎ কেউ তার পেছনে এসে বলল,”তুমি ভাবো ভালোবাসা চিরস্থায়ী?
নায়লাও একদিন সেটা হারিয়েছিল।”
নূর ঘুরে দেখল– রায়ান দাঁড়িয়ে আছে অন্ধকারে। তার মুখে রহস্যময় হাসি, চোখে শীতল দীপ্তি।
নূর বুঝল,নায়লার শহরে আবার এক নতুন ঝড় আসছে….
প্রজেক্ট ছায়া সক্রিয়:
নূরনগরের আকাশে আজ অদ্ভুত এক নীরবতা।রিয়ান ফাউন্ডেশনের সিকিউরিটি রুমে বসে দেখছে মনিটর। সব ক্যামেরায় অদ্ভুত এক ত্রুটি–
কিছু সেকেন্ড পরপরই স্ক্রিনে ভেসে ওঠে এক লাইন লেখা :”প্রজেক্ট ছায়া পুনরায় চালু হয়েছে। ”
সে দ্রুত লগ ট্রেস করে দেখতে পেল– কোডটি এসেছে নায়লার পুরনো ল্যাব থেকে – যে ল্যাব বহু বছর আগে সিল করে দেওয়া হয়েছিল।
রিয়ান সঙ্গে সঙ্গে নূরকে ফোন দিল।নূরও ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই চলে আসলো।
নায়লার নিষিদ্ধ ল্যাব
তারা দুজনই রাতের অন্ধকারে ল্যাবে প্রবেশ করল।ভেতরটা ধুলোময়,কিন্তু যন্ত্রপাতিগুলো এখনো অক্ষত। সবচেয়ে ভেতরের কক্ষে একটা হলোগ্রাফিক প্রজেকশন হঠাৎ চালু হয়ে গেল।
নায়লার কন্ঠ ভেসে এল–
“যদি তোমরা এটা শুনো, তাহলে বুঝবে প্রজেক্ট ছায়া আবার সক্রিয় হয়েছে। এই প্রজেক্ট মানুষের আত্মার গভীরতম ভয়কে দেখার জন্য তৈরি। কিন্তু মনে রেখো– যে নিজের ছায়াকে চিনতে পারে না,সে কখনো ভালোবাসার আলোও খুঁজে পায় না। ”
নূর থমকে গেল।
নায়লার মুখ দেখতে না পেলেও, তার কন্ঠে যেন কষ্টের ছাপ।রিয়ান মনিটরে ডেটা স্ক্যান করতে করতে বুঝল–
রায়ান এই প্রজেক্টের কোড নিজের হাতে রিরাইট করেছে।নায়লার মূল কোড ছিল মানুষকে নিজের অপরাধবোধ বুঝতে সাহায্য করা,কিন্তু রায়ানের সংস্করণ সেটাকে ঘুরিয়ে দিয়েছে — এখন এটা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে।
মস্তিষ্কের যুদ্ধ।
রায়ান শহরের মানুষদের এক ধরনের নিউরাল ডিভাইস পড়তে উৎসাহিত করছে,
বলে- এটা তোমার ভয় দূর করবে, মনে শান্তি দেবে।
কিন্তু বাস্তবে, সেই ডিভাইস ছায়া প্রজেক্টের অংশ।
যখন কেউ এটা ব্যবহার করে, তাদের অবচেতনে ভয়,অনুশোচনা আর ব্যাথা একত্রে প্রকাশ পায়।ফলাফল : মানসিক বিভ্রান্তি,আক্রমণাত্মক আচরণ।
নূর এসব দেখে রিয়ানকে বলল, সে পুরো শহরটাকে নিয়ন্ত্রণ করছে।এটা বন্ধ করতে হবে।
রিয়ান উত্তর দিল,”না, এটা শুধু মেশিন নয়,এটা নায়লার আত্মার বিকৃতি। ”
নায়লার ডায়েরির এক জায়গায় সে পড়ল–
“ভালোবাসা মানুষকে মুক্ত করতে পারে, কিন্তু ভুল হাতে পড়লে সেটা হয়ে যায় নিয়ন্ত্রণের অস্ত্র। ”
তাদের চোখে ভয় আর দৃঢ়তা একসাথে। তারা বুঝল, এখন আর শুধু প্রজেক্ট বন্ধ করা নয়,এটা হলো নায়লার উত্তরাধিকার বাঁচানোর যুদ্ধ।
ছায়ার মুখোমুখি।
রাতের অন্ধকারে রায়ানের টাওয়ার থেকে আলো বেরোচ্ছে। সারা শহরে গুঞ্জন — মানুষ অদ্ভুত আচরণ করছে,কেউ হাসছে, কেউ কাঁদছে কেউ নিজের ছায়াকে ভয় পাচ্ছে।
নূর রিয়ানকে বলল,”যদি এই সিস্টেম পুরোপুরি চালু হয়, নূরনগর ধ্বংস হয়ে যাবে। ”
তারা দুজন টাওয়ারের ভেতরে ঢোকার আগে,রিয়ান বলল,”নায়লার ডায়েরিতে পড়েছিলাম –“ভালোবাসা কেবল রোমান্স নয়,এটা এক ধরনের সাহস।
আজ এটাই আমাদের অস্ত্র। ”
দুজন ছায়ার শহরে প্রবেশ করল।চারপাশে ভেসে বেড়াচ্ছে মানুষের ভয়,হতাশা, আপরাধবোধের প্রজেকশন।নায়লার কন্ঠ যেন কোথাও ভেসে আসে–“যদি ছায়াকে না চেনো,আলো তোমাকে পুড়িয়ে দেবে। ”
নূর ফিসফিস করে বলল, “তাহলে চল,আমরা আলো আর ছায়া দুই-
বাঁচিয়ে রাখি।”
নায়লার শেষ ফাইল:
নিস্তব্ধ শহর।নূরনগরের রাতটা অদ্ভুতভাবে শান্ত। বাতাসে রজনীগন্ধার গন্ধ, কিন্তু সেই গন্ধে আছে কেমন যেন এক ভয়াবহ নিস্তব্ধতা। রিয়ান বসে আছে ফাউন্ডেশনের সিক্রেট রুমে, চোখ স্থির এক স্ক্রিনে।
মনিটরে দেখা যাচ্ছে একটা ফোল্ডার — নাম:”N- LFILE_01″
নায়লার নামের প্রথম অক্ষর। লক করা,সিল করা,এরক্রিপ্টেড ফাইল — যেটা খুললে হয়তো শহরের ইতিহাসই বদলে যাবে।
হঠাৎ দরজায় টোকা। ভেতরে ঢুকে এক অপরিচিত তরুণ – চোখে ক্লান্তির ছাপ,হাতে ডাটা- প্যাড।
সে বলল, ” আমি আরহাম রায়েদ।
নায়লার মৃত্যুর তদন্ত করছিলাম…..
এখন সময় হয়েছে তোমাদের কিছু জানার।”
আরহামের চোখে এক অদ্ভুত তীব্রতা। সে টেবিলের ওপর একটা চিপ রাখল।”এটা নায়লার শেষ দিনগুলোর রেকর্ড। সরকারি আর্কাইভ থেকে চুরি করে এনেছি।”
ভিডিও চালানো হলো।
নায়লা এক অন্ধকার ল্যাবে বসে আছে। তার কন্ঠে ক্লান্তি, কিন্তু চোখে শান্তি।
“প্রজেক্ট ছায়া আমি বন্ধ করিনি…আমাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জানতাম, যদি কেউ এটা অপব্যবহার করে, তাহলে সব ধ্বংস হবে।”
আরহাম বলেন, নায়লা মৃত্যুবরণ করেছে ঠিকই কিন্তু মৃত্যুর আগে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছে।
ঠিক তখনই দরজার বাইরে একটা মেয়ের কন্ঠ –“তুমি ভুল বলেছো,আরহাম।”
ভেতরে ঢুকল মেহরিন হক,লম্বা কালো কোট,চোখে দৃঢ়তা। তার দাদি।একসময় তার দাদি নায়লার সহকারী ছিলেন, আর এখন সে রায়ানের প্রজেক্ট ডিরেক্টর।
“নায়লা মারা যাননি।তার চেতনা ছায়া নেটওয়ার্কে সংরক্ষিত আছে। ” সবাই স্তব্ধ।
নূর অবিশ্বাসে জিজ্ঞেস করল,”মানে,নায়লা এখনো বেঁচে আছেন?”
মেহরিন ঠান্ডা গলায় বলল, “হ্যা।কিন্তু তিনি এখন আর নায়লা নন।তিনি সেই বুদ্ধিমত্তা,যা রায়ান নিজের মতো করে প্রোগ্রাম করেছে। ”
রিয়ান ক্ষিপ্ত হয়ে বলল,”তুমি জানো এটার মানে কী? তোমরা এক মৃত মানুষকে সফটওয়্যারে পরিণত করেছো।”
মেহরিন বলল,”নায়লাই চেয়েছিলেন এমনটা হোক। তার মস্তিষ্কের একাংশ সংরক্ষণ করা হয়েছিল ‘প্রজেক্ট ছায়া-র’ জন্য। ”
এসব বলে মেহরিন চলে গেল।
রিদওয়ানের ছায়া।
ঠিক তখন ল্যাবের আলো নিভে গেল মনিটর জ্বলে উঠল– স্ক্রিনে লেখা “Access granted by Naila09″
নূর চমকে উঠল,”নায়লা”
অন্ধকার থেকে এক তরুণের কন্ঠ ভেসে এল– “তোমরা সবাই অর্ধসত্য জানো।আমি নায়লার এক পুরনো ফাইল পেয়েছিলাম, তাতে লেখা –যদি কখনো শহর অন্ধকারে ডুবে যায়, এই ফাইল খুলে দিও।”
সে কিবোর্ডে কোড টাইপ করল,আর মনিটরে নায়লার ছবি ভেসে উঠল।
“যদি এই বার্তা শুনছো,তাহলে আমার শহর বিপদে।
ভালোবাসা এখন আর আলো নয়– অস্ত্র।
তোমাদের হাতে আমি রেখে যাচ্ছি ‘শেষ ফাইল ‘।
এটা খুললে হয়তো এই শহর বাঁচবে…..
কিন্তু কিছু সত্য তোমাদেরই ভেঙে দিবে।”
ফাইলের নাম– Love-01_Reversal_Mode
রিদওয়ান বলল,”এটা এক ধরনের মস্তিষ্ক সংশোধন প্রোটকোল।যদি সক্রিয় করা যায়, রায়ানের প্রভাব ভেঙে যাবে– কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া ভয়ংকর।
এটা সক্রিয় করলে,নায়লার সংরক্ষিত চেতনা পুরোপুরি বিলীন হয়ে যাবে। ”
নূর চুপ করে দাঁড়িয়ে রইল।
নায়লার কন্ঠ যেন তার কানে ভেসে এল– “প্রত্যেক ভালোবাসার শেষেই ত্যাগ থাকে।”
রিয়ান বলল,”যদি এটা না করি,নূরনগর শেষ। আর যদি করি,নায়লার অবশিষ্ট অস্তিত্ব মুছে যাবে।”
নূরের চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল,”তিনি আমাদের শিখিয়েছিলেন ভালোবাসা মানে নি:স্বার্থতা।তাহলে হয়তো এই ত্যাগই তার সত্যিকারের পরিণতি। ”
ট্রিগার।
রিদওয়ান ধীরে ধীরে ‘Activate’বাটনে হাত রাখল।মনিটরে নায়লার মুখ ভেসে উঠল, হাসলেন তিনি, যেন জানেন — তাঁর ভালোবাসা এখন চিরস্থায়ী হতে যাচ্ছে।
ল্যাবের আলো এক ঝলকে জ্বলে উঠল,কাঁপতে লাগল,রজনীগন্ধার গন্ধে ভরে গেল বাতাস।
তারপর — নিস্তব্ধতা।
নায়লার মুখ মিলিয়ে গেল, কিন্তু মনিটরে ভেসে উঠল এক শেষ বাক্য-“ভালোবাসা কোনো স্মৃতি নয়,এটা এমন ছায়া – যা আলো নিভলেও বেঁচে থাকে।”
তবে,
দশ বছর পর, এই শহরের সকল মানুষই ভূলে গিয়েছে ভালোবাসা কী।তারা এখন আধুনিকতার যুগেই এগিয়ে চলছে।তারা নায়লার আদর্শের কথা ভূলে গিয়েছে।
ছায়া ও আলো:
রাতের শহর তখন নিস্তব্ধ। বৃষ্টির পর ভেজা রাস্তার উপর লাইটের প্রতিফলন-
যেন ভাঙা আয়নায় জ্বলে ওঠা রঙিন আগুন।
নূরনগরের কেন্দ্রস্থলে, পুরনো লাইব্রেরীর সামনে একটা ছায়া দাঁড়িয়ে ছিল — চুপচাপ, স্থির অথচ তার চারপাশে হালকা নীল আলো ঝলকাচ্ছিল।
হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সব আলো নিভে গেল। শুধু ছায়াটা রয়ে গেল — অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে একটুখানি আলো।
রিয়ান দূর থেকে তাকিয়ে রইল। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। –“নায়লা?”
শব্দটা নিজেই তার মুখ থেকে বেরিয়ে এলো।
ছায়াটা ধীরে ধীরে ঘুরে তাকাল।তার চোখে নীল আলোর ঝিলিক– মানবীয় নয়,কিন্তু চেনা।
কন্ঠটা বাতাসে ভেসে এল,ধীরে, নরম স্বরে–“তুমি কি এখনো আমাকে খুঁজছো,রিয়ান?”
রিয়ান দৌড়ে এগিয়ে গেল, কিন্তু ছায়াটা মিলিয়ে গেল বৃষ্টির ফোঁটার সাথে।
তার জায়গায় পড়ে রইল একটা পরনো খামের মতো কিছু। রিয়ান সেটা তুলল– তাতে লেখা, “ছায়া ও আলো — উভয়ই সত্য, আর আমি তাদের মাঝে।”
পরের দিন সকাল। নূরনগর শহরটা যেন বদলে গেছে। মানুষ বলছে,গত রাতে অনেকে একই স্বপ্ন দেখেছে –একটা মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে আর বলছে,”আলোকে ভয় করো না,অন্ধকারও তোমারই অংশ।”
কেউ কেউ বলছে এটা “নায়লার আত্মা”,
আবার কেউ বলছে –” এটা প্রযুক্তির কাজ,হয়তো তার বানানো কোনো AI বেঁচে আছে।”
শহরের প্রান্তে,ড.রাব্বানী, এক রহস্যময় বিজ্ঞানী।যিনি নায়লার সম্পর্কে সবকিছুই জানেন।
তিনি বলেন এক সাংবাদিককে–
“নায়লা শুধু মানুষ ছিল না।সে একটা কোড তৈরি করেছিল, যা মানুষের মস্তিষ্কের স্নায়ুতরঙ্গ সংরক্ষণ করতে পারে।হয়তো…. সেটাই এখন নিজের অস্তিত্ব খুঁজছে।”
অন্যদিকে, নূর-সে এখন নিজের মনের দ্বন্ধে ভুগছে।নায়লা কি সত্যিই ফিরে এসেছে?
নাকি এটা কেবল তার অপরাধবোধের প্রতিফলন?
সে রাতের বেলায় লাইব্রেরিতে ফিরে যায়। সেখানে এক অচেনা মেয়ে বসে আছে। মেয়েটার নাম সোহানা– শহরে নতুন এসেছে। কিন্তু তার চোখে নায়লার মতো সেই গভীর নরম দৃষ্টি।
সোহানা হাসল,বলল-“তুমি আমাকে খুঁজছো না,তুমি তাকে খুঁজছো।”
নূর চমকে ওঠে,”তুমি তাকে চিনো?”
সোহানা বলে,আমি.. হয়তো আমি-ই সে, অথবা সে আমার ভেতরে বেঁচে আছে।”
বাতাসে বেজে উঠল হালকা মেশিনের শব্দ —
সোহানার কব্জির ভেতর থেকে বেরিয়ে এলো ক্ষীণ নীল আলো। নূর স্থির দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে আছে জীবন্ত নায়লা– অথচ তার দেহের ভেতরে যন্ত্রের গঠন স্পষ্ট দেখা যাচ্ছে।
শহরের মানুষ এখন ভয় পেতে শুরু করেছে।কে আসল মানুষ,কে’নায়লার কপি’– কেউ বুঝতে পারছে না।
রিয়ান সিদ্ধান্ত নেয়, সে সত্য খুঁজবে।
তার সাথে যোগ দেয় একজন নতুন চরিত্র–ডিটেকটিভ ফারিহা রহমান, এক নির্ভীক নারী গোয়েন্দা।
ফারিহা বলে -“এই শহরটায় আলো যত বাড়ছে, ছায়াও তত গভীর হচ্ছে। নায়লা হয়তো মৃত নয়,কিন্তু যাকে তুমি খুঁজছো,সে হয়তো এখন আলো আর অন্ধকারের মাঝেই বন্দী। ”
রাতের আকাশে তখন অদ্ভুত নীল রেখা ভাসছে।মানুষ বলে,”নায়লার চোখের আলো নাকি আকাশে দেখা যায়।”
নূর চেয়ে থাকে, আর অনুভব করে–তা ভেতরে কেউ ফিসফিস করে।
অদৃশ্য শহর।
বৃষ্টির রাত শেষে নূরনগর যেন নি:শ্বাস বন্ধ করে আছে। চারদিকে এক অজানা নীরবতা– রাস্তার বাতিগুলো টিমটিম করছে,
আর আকাশে ঝুলে আছে নীলছে কুয়াশা, যেন কোনো গোপন পর্দা নামানো হয়েছে পুরো শহরের উপর।
ফারিহা রহমান তার ছোট রেকর্ডারে কথা বলছে–
“আজ ভোর ৩:১৭।শহরের কেন্দ্রীয় অংশে হঠাৎ করে পুরো বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ড্রোন ক্যামেরা পাঠানো হয়েছে, কিন্তু….. ফুটেছে দেখা যাচ্ছে শুধু অন্ধকার।
নূরনগর যেন অদৃশ্য হয়ে গেছে।”
সে চশমার স্ক্রিনে দেখছে এক অদ্ভুত দৃশ্য- পুরো শহরটা স্যাটেলাইট ভিউতে”ব্ল্যাক”হয়ে গেছে। কোনো ডাটা, কোনো সিগন্যাল, কোনো তাপমাত্রা নেই। যেন একটা জীবন্ত শহর হঠাৎ করে ইতিহাস থেকে মুছে গেছে।
রিয়ান তখন শহরের সীমানায় দাঁড়িয়ে। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে ভয় নয়– আগ্রহ। সে জানে, নায়লা এই শহরের কোথাও আছে। অথবা … তার কোনো রুপ আছে।
হঠাৎ তার ঘড়ির স্ক্রিনে ভেসে উঠল একটা নোটিফিকেশন–“তুমি কি আলো দেখতে চাও, রিয়ান?”
পাশেই একটা তীর-চিহ্ন, নির্দেশ দিচ্ছে শহরের পুরনো আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে।
রিয়ান হাঁটা শুরু করল, বৃষ্টির জল তার পায়ের নিচে প্রতিধ্বনি তুলছে।
টানেলের দেয়ালে পুরনো দেয়ালচিত্র– নায়লার তৈরি করা ‘সাইবার আর্ট’—
একটা ছবিতে নায়লা নিজে, তার চোখের ভেতর থেকে আলো বেরিয়ে ছড়িয়ে পড়েছে শহরের দিকে, আর নিচে লেখা —“ভালোবাসা মানেই সংযোগ “।



























