পলাশরাঙা প্রতিধ্বনি
ফাগুন হাওয়া, শুধু বাতাস নয়,
গোপন অগ্নিসংবাদ,
শিরায় শিরায় জ্বলে ওঠে পরাগের উন্মাদ।
অবচেতনে জেগে থাকে অন্তঃসলিলা ঢেউ,
রক্তের ভিতর লিখে যায় অদৃশ্য কোনো কেউ।
পলাশরাঙা দহনের নাম কর্ণকুহরে ধ্বনি,
দিগন্তভরা রৌদ্র জুড়ে অন্তর্গত বাণী।
নৈঃশব্দ্যের প্রতিধ্বনি পাঁজরে তোলে আগুন,
অসমাপ্ত সমীকরণে জেগে ওঠে ফাগুন।
ভালোবাসা উচ্চারিত নয়,
দগ্ধ অক্ষর ছাই,
দুই নক্ষত্রের মাঝখানে অপ্রকাশিত ঠাঁই।
সম্পর্কিত
চন্দনা চক্রবর্তী

























