দুটি লিমেরিক
(১)
মদন খুড়োর বদন কালো বউয়ের ঝাঁটা খেয়ে,
ভয়েই বাবু কাবু এখন, ঘেমে ওঠেন নেয়ে,
খায়না বাবু কোনো নেশা
করে নাতো মেলা মেশা
দেখেনা চোখটি চেয়ে কোনো যুবতী মেয়ে।
(২)
সুখের লাগি আবুল মিয়া বেড়াতে এলো ঢাকা,
গাড়ির জ্যামে মিয়া ভাবে যায়না জীবন রাখা,
হাজার মানুষ দেখে মিয়া
ওঠে আবুল লম্ফ দিয়া
ঢাকা তো নয়রে ঢাকা, সবই দেখছি আজ ফাঁকা।
সম্পর্কিত
সাঈদুর রহমান লিটন

























