Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এখন আইনজীবী

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবার আইন পেশায় যুক্ত হয়েছেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করার পর তিনি আইনজীবী হিসেবে নতুন পথচলা শুরু করেছেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত আইনজীবী তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের তালিকায় তার নাম প্রকাশিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসংগতি, দুর্নীতি ও অসহায় মানুষের সমস্যা তুলে ধরেছেন এসএম বিপ্লব হোসেন। এবার ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের আইনি অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখার লক্ষ্যে তিনি আইন পেশায় যুক্ত হয়েছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সাতক্ষীরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পান।

২০১১ সালে সাতক্ষীরা থেকে সম্প্রচারিত কমিউনিটি রেডিও নলতা-তে কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। এরপর তিনি সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত-এ কাজ করার পাশাপাশি জাতীয় দৈনিক মানবজমিন-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ও লেখনী ইতোমধ্যে জেলার সাংবাদিকতায় একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

আইন পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকতে চেয়েছি। সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেছি, আর এখন আইনজীবী হিসেবে মানুষের আইনি সহায়তা দিতে চাই। নির্যাতিত ও বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।”

তিনি আরও বলেন, এই অবস্থানে পৌঁছাতে পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়েছেন তিনি। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও তার পথচলা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ন্যায়, সত্য ও মানুষের কল্যাণকে সামনে রেখে দুই ক্ষেত্রেই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন।

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৬২ পড়া হয়েছে