Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে। তিনি বলেন, “আমরা এমন একটি দল করি, যার কাজ মানুষের উপকার করা। মানুষের কল্যাণে যে কাজগুলো প্রয়োজন, সেগুলোই আমরা করতে চাই।” সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সাহাপাড়ায় খাল খনন কাজ সম্পন্ন হলে এ এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এর ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।

দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করা হয়। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৪৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৪৩ পড়া হয়েছে