Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছোট্ট খুকির ইদ

এম.আর.এ. আকিব
ইদের চাঁদটা উঠলো বুঝি
ছোট্ট খুকির ঘরে,
ছোট্ট খুকি বেজায় খুশি
নতুন জামা পরে।
নতুন জামা পরলো খুকি
হাতে দিলো চুড়ি,
কথা শুনে বলল সবাই,
‘এ যে পাকনা বুড়ি!’
সুরমা দিলো, আলতা দিলো,
মেন্দি দিলো হাতে,
ঘুরতে যাবে যেথায় খুশি
বান্ধবীদের সাথে।
সালাম করে সালামি চায়
বাবা-মায়ের কাছে,
কতকিছু কিনে খাবে
আনন্দে মন নাচে।
এমন খুশির দিনটা যেন
ফিরে ফিরে আসে,
ছোট্ট খুকির হাসিমুখটা
সবাই ভালোবাসে।
সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১১:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫১ পড়া হয়েছে

ছোট্ট খুকির ইদ

প্রকাশের সময় ১১:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ইদের চাঁদটা উঠলো বুঝি
ছোট্ট খুকির ঘরে,
ছোট্ট খুকি বেজায় খুশি
নতুন জামা পরে।
নতুন জামা পরলো খুকি
হাতে দিলো চুড়ি,
কথা শুনে বলল সবাই,
‘এ যে পাকনা বুড়ি!’
সুরমা দিলো, আলতা দিলো,
মেন্দি দিলো হাতে,
ঘুরতে যাবে যেথায় খুশি
বান্ধবীদের সাথে।
সালাম করে সালামি চায়
বাবা-মায়ের কাছে,
কতকিছু কিনে খাবে
আনন্দে মন নাচে।
এমন খুশির দিনটা যেন
ফিরে ফিরে আসে,
ছোট্ট খুকির হাসিমুখটা
সবাই ভালোবাসে।