Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে আকবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (বিকাল) আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আকবর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও এতিম, মিসকিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের পরিচালক, সাংবাদিক ও সমাজসেবক আবু সাঈদ বলেন, “আমার পিতা ২০১২ সালে ইন্তেকাল করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সেই সময় থেকে গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।”

তিনি আরও বলেন, আকবর আলী ফাউন্ডেশনের কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং অসহায় মানুষ নিয়মিত সহায়তা পায়—সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১১:৩১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪২ পড়া হয়েছে