Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

আব্দুর রশিদ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে “ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে”—এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের নারী ও শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরার রইচপুর গ্রামে ফাউন্ডেশনের সাতক্ষীরা শাখার আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এই পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সমন্বয়ক সিমান্ত বিশ্বাস এবং ঈদবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম সিমন। এছাড়াও সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন। বিতরণকালে সংগঠনের দায়িত্বশীলরা বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং সবার মাঝে ছড়িয়ে পড়ে- সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” নতুন পোশাক হাতে পেয়ে উৎসবের আমেজে মেতে ওঠে রইচপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশু ও নারীরা। তাদের অনেকেই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবে সংগঠনটি।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১০:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৮১ পড়া হয়েছে