ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসরাত জাহান, গোলাম মোস্তফা প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পর্কিত






















