Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুশির জোয়ারে ঈদ

মুহাম্মদ রাইস উদ্দিন
চাদনী রাতে মাতলো সবাই
মেহদী পরা উৎসবে,
পাড়ার যত ছেলে মেয়ে
ভাবছে কখন ভোর হবে।
নতুন জামা পরবে বলে
আতসবাজি ফুটছে ধুম,
উল্লাসে রাত কাটছে সবার
দু’টি চোখে নেই কো ঘুম।
ভরবে পকেট সালামিতে
সেই খুশিতে পঞ্চমুখ,
ফিরনী-পায়েশ কোরমা-পোলাও
খেতে কি যে মনের সুখ!
ভোর বেলাতে উঠবে সবাই
সাজবে খোকা-খুকুরা,
নামাজ পড়ে কোলাকুলিতে
মাতবে পাড়া-পড়শীরা।
দুঃখ ভুলে হাসবে সবাই
মিলবে হিন্দু-মুসলমান,
সারাটা দিন কাটবে মেতে
গেয়ে খুশির জয়গান।
সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
৩১ পড়া হয়েছে

খুশির জোয়ারে ঈদ

প্রকাশের সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
চাদনী রাতে মাতলো সবাই
মেহদী পরা উৎসবে,
পাড়ার যত ছেলে মেয়ে
ভাবছে কখন ভোর হবে।
নতুন জামা পরবে বলে
আতসবাজি ফুটছে ধুম,
উল্লাসে রাত কাটছে সবার
দু’টি চোখে নেই কো ঘুম।
ভরবে পকেট সালামিতে
সেই খুশিতে পঞ্চমুখ,
ফিরনী-পায়েশ কোরমা-পোলাও
খেতে কি যে মনের সুখ!
ভোর বেলাতে উঠবে সবাই
সাজবে খোকা-খুকুরা,
নামাজ পড়ে কোলাকুলিতে
মাতবে পাড়া-পড়শীরা।
দুঃখ ভুলে হাসবে সবাই
মিলবে হিন্দু-মুসলমান,
সারাটা দিন কাটবে মেতে
গেয়ে খুশির জয়গান।