Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৫ মার্চ রাতে ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ দিয়েছে সরকার।সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। এই কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের শহীদদের স্মরণ করা হবে এবং জাতি সেই ভয়াল রাতের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৬:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
২৩ পড়া হয়েছে