Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের বাঘ-বিধবাদের সঙ্গে দেশ টিভির ব্যতিক্রমী দেড় যুগ উদযাপন

স্টাফ রিপোর্টার

চেনা আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানবিক উদ্যোগে দেড় যুগ পূর্তি উদযাপন করেছে দেশ টিভি। সাতক্ষীরার সুন্দরবন উপকূলে বাঘ-বিধবা নারীদের সঙ্গে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। মঙ্গলবার দুপুরে আকাশলীনা পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে বাঘ-বিধবাদের হাতেই কেক কাটার দায়িত্ব তুলে দেওয়া হয়। পরে তাদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ ফোরামের শ্যামনগর উপজেলা সমন্বয়কারী ও সুন্দরবন গবেষক পীযূষ বাউলিয়া পিন্টু। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরা।
লিডার্স-এর কর্মসূচি পরিচালক এবিএম জাকারিয়া জানান, উপহার পেয়ে বাঘ-বিধবা নারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দীর্ঘদিন পর এমন সম্মান ও ভালোবাসা পেয়েছেন।
বাঘ-বিধবা সোনামণি বলেন, “আমাদের কথা কেউ ভাবে না, আজ মনে হচ্ছে আমরা একা নই।”
তৈয়বা বিবি বলেন, “এই ভালোবাসা কোনোদিন ভুলবো না।”
মুনজিলা খাতুন বলেন, “আজকের সম্মানই আমাদের সবচেয়ে বড় পাওয়া।”
ফেইথ ইন অ্যাকশনের কর্মকর্তা পরিতোষ মন্ডল বলেন, একটি গণমাধ্যম মানুষের পাশে দাঁড়িয়েই প্রকৃত অর্থে দায়িত্ব পালন করে।
দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন জানান, সুন্দরবনের বাঘ-বিধবাদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে তারা গর্বিত। শিগগিরই জেলা সদরে বড় পরিসরে আয়োজন করা হবে। অনুষ্ঠানে কবি, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১২:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৭৩ পড়া হয়েছে