Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিষাদের ছায়া

ইউসুফ আরমান
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে
উঁচিয়ে তোলা তর্জনী দীপ্ত অগ্নিশিখায়,
জাগিয়ে তোলে বাঙালির সুপ্ত চেতনাকে,
স্বাধীনতার ডাক বাজে রক্তের গভীরতায়।
“এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম”—
ধ্বনিত হয় প্রান্তর জুড়ে, আকাশ-বাতাসে,
অদম্য শপথ বুকে, পিছু হটার নয়,
শৃঙ্খল ভাঙার দৃপ্ত আহ্বান অকুতোভয় উচ্চারণে ।
অপারেশন সার্চ লাইট ২৫শে মার্চের কালো রাত,
নিশ্ছিদ্র অন্ধকারে নীরবতা, বিষাদের ছায়ায় স্তদ্ধ নগরী,
বুটের শব্দ, গুলি বর্ষণে নিথর দেহ জনপদ জুড়ে,
নিরীহ মানুষের রক্তে বিভীষিকায় বাংলার মাটি।
তবুও হার মানেনি বাংলার দুর্জয় লড়াকু সৈনিক
রক্তস্নাত পথেই নতুন ভোর জেগে ওঠে
তর্জনীর সেই অগ্নিঝরা ডাকে পেতেছে বুক
উদিত হয় স্বাধীনতার লাল সূর্য অম্লানে….।
সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১২:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৩৪ পড়া হয়েছে