সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় এ সভা হয়। লিডার্সের কেয়ার প্রকল্পের সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দারের বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় গণতান্ত্রিক পদ্ধতিতে সাত সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি বেলাল হোসেন, সম্পাদক রেবতী রানী, কোষাধ্যক্ষ কাজল রানী, সহসভাপতি মেহেদী হাসান, সহসম্পাদক আয়েশা খাতুন, প্রচার সম্পাদক মঞ্জুয়ারা ও উপদেষ্টা সম্পাদক সেলিনা খাতুন নির্বাচিত হন। সভায় লিডার্সের কার্যক্রম, ফোরামের উপবিধি ও তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ পানির ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সঞ্চালনা করেন বিপাশা অধিকারী।
Your email address will not be published. Required fields are marked *
এখানে লিখুন
নাম
Email
WebSite