Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের টিফিনে পুষ্টিকর খাবার

রিয়াদ হোসেন

যশোরের অভয়নগর উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার ১৪৪ শিক্ষার্থীর জন্য পুষ্টিকর টিফিন সরবরাহ শুরু হয়েছে। সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় উন্নয়ন সংস্থা সুশীলন এ কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার্থীরা টিফিনে বনরুটি, কলা বা মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট ও ইউএইচটি দুধ পাচ্ছে। রোববার (২৯ মার্চ) নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অপুষ্টি ও দারিদ্র্যের কারণে অনেক শিশু বিদ্যালয়ে অনিয়মিত হয়। এ কর্মসূচি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৮ পড়া হয়েছে