Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চেতনানাশক স্প্রে করে ডাকাতি, এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগরে খাবারের সঙ্গে চেতনানাশক স্প্রে করে বাড়ির সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি মৃত তারিক গাজীর ছেলে আরব আলী গাজীর। পরিবার সূত্রে জানা যায়, জ্বালানি তেল সংকটের কারণে শনিবার রাতে আরব আলী গাজী ও তাঁর ছেলে মতিউর রহমান নান্টু শ্যামনগর উপজেলা সদরের তাদের পেট্রোল পাম্পে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির নিচতলার রান্নাঘরের জানালা দিয়ে স্প্রের মাধ্যমে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। রাত ৯টার দিকে ওই খাবার খাওয়ার পর আরব আলীর স্ত্রী শামসুন্নাহার (৬০) ও তাঁর নাতনি আরিয়ানা (১০) বাড়ির দোতলায় এবং মতিউর রহমানের স্ত্রী রুনু ও তাঁদের চার বছর বয়সী ছেলে সিফাত নিচতলায় অচেতন হয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির ওপর ও নিচতলার আলমারি ও লকার ভেঙে নগদ ৪০ লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ মোট এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মতিউর রহমান নান্টু জানান, রাত ১২টার দিকে বাড়িতে ফিরে তারা দেখতে পান ঘরের আলমারির তালা ভাঙা এবং সব জিনিসপত্র তছনছ করা। পরিবারের সদস্যরা তখন অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়। অসুস্থ শামসুন্নাহার ও আরিয়ানাকে স্থানীয় সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলনামূলক কম অসুস্থ রুনু ও সিফাতকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি খালেদুর রহমান বলেন, এ ঘটনায় মতিউর রহমান নান্টু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৪ পড়া হয়েছে