Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সালমান খানের বাবা সেলিম খান

সালমান খানের বাবা সেলিম খান

খান পরিবারের জন্য সময়টা যেন ভালো যাচ্ছে না। গত বছর সালমান খান-কে ঘিরে একের পর এক খুনের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণোই গ্যাং-এর হামলার পর থেকে বাড়তি নিরাপত্তায় রয়েছেন এই বলিউড তারকা। কয়েকদিন আগে হুমকি বার্তা পান তার ভগ্নিপতি ও অভিনেতা আয়ুষ শর্মা

এরই মধ্যে সামনে এলো নতুন দুশ্চিন্তার খবর। বলিউডের বিভিন্ন সূত্র জানিয়েছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বাবাকে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সালমান খান।

পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন নবতিপর এই চিত্রনাট্যকার। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ফটো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সালমান। কালো টি-শার্ট ও প্যান্ট পরে কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে।

উল্লেখ্য, বলিউডের স্বর্ণযুগের অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতার-এর সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। তাদের লেখা শোলে, জঞ্জির, দিওয়ারডন-এর মতো চলচ্চিত্র বলিউড ইতিহাসে মাইলফলক হয়ে আছে। সেলিম খানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন বলিউড তারকা ও অনুরাগীরা।

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১১৩ পড়া হয়েছে